Dhaka Mail Logo

চাকরি

গ্লোবাল টেলিভিশন জেলা প্রতিনিধি নেবে

চাকরি ডেস্ক

১৬ জুলাই ২০২৬, ০১:০৮ পিএম

গ্লোবাল টেলিভিশন তাদের সংবাদ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

যেসব জেলায় প্রতিনিধি নেওয়া হবে

কুষ্টিয়া, পঞ্চগড়, টেকনাফ, বরিশাল, সিলেট, বগুড়া, মাগুরা এবং বান্দরবান জেলায় প্রতিনিধি নিয়োগ দেবে গ্লোবাল টেলিভিশন।

global

আবেদনের যোগ্যতা

প্রার্থীকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। তবে টেলিভিশন সাংবাদিকতায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন: ভিডিও এডিটর ও মেকআপ আর্টিস্ট নেবে গ্লোবাল টিভি

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) ইমেইলের মাধ্যমে পাঠানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। জীবনবৃত্তান্ত পাঠানো যাবে hr@globaltvbd.com এই ইমেইল ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ

প্রার্থীরা আগামী ২২ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

এজেড