বেসরকারি টেলিভিশন গ্লোবাল টিভি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ভিডিও এডিটর (অনুষ্ঠান বিভাগ) এবং মেকআপ আর্টিস্ট (মহিলা) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
ভিডিও এডিটর (অনুষ্ঠান বিভাগ)
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে কাজের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। এছাড়া মিউজিক ভিডিও, টিভি নাটক এবং টিভি অনুষ্ঠানের এডিটিং সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা ডিপ্লোমা পাস হতে হবে।
আরও পড়ুন: ভিডিও এডিটর নেবে বণিক বার্তা
মেকআপ আর্টিস্ট (মহিলা)
সংবাদ ও অনুষ্ঠান বিভাগে এই পদে নিয়োগ দেওয়া হবে। টিভি চ্যানেলে সংবাদ ও অনুষ্ঠান বিভাগে প্রয়োজনীয় মেকআপ করার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) পাঠানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। জীবনবৃত্তান্ত পাঠানো যাবে [email protected] এই ইমেইল ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ
প্রার্থীরা আগামী ২২ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
এজেড




