চাকরি ডেস্ক
১৪ জুলাই ২০২৬, ০১:৫২ পিএম
দৈনিক বণিক বার্তার অনলাইন ও ডিজিটাল বিভাগে ভিডিও এডিটর নিয়োগ দেওয়া হবে। ভিডিও কনটেন্ট নির্মাণে দক্ষ এবং ডিজিটাল মিডিয়ায় কাজ করতে আগ্রহীদের আবেদনের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম: ভিডিও এডিটর
প্রধান দায়িত্ব
অনলাইন ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য ভিডিও সম্পাদনা।
সংবাদ, ফিচার, সাক্ষাৎকার ও বিশেষ প্রতিবেদনের জন্য ভিডিও তৈরি ও সম্পাদনা।
ভিডিওর জন্য আকর্ষণীয় মোশন গ্রাফিক্স, টাইটেল, ইনফোগ্রাফিক ও অ্যানিমেশন তৈরি।
ভিডিও কনটেন্টের স্ক্রিপ্ট, ভিজ্যুয়াল স্টাইল ও প্রেজেন্টেশন উন্নয়নে সহযোগিতা।
ভিডিও ফুটেজ নির্বাচন, কাটিং, কালার কারেকশন, সাউন্ড সিঙ্ক এবং ফাইনাল এডিট সম্পন্ন করা।

পত্রিকা ও অনলাইন প্ল্যাটফর্মের জন্য নতুন আইডিয়া নিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করতে হবে।
ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ার জন্য উপযোগী শর্ট ভিডিও ও ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কনটেন্ট তৈরি করার সক্ষমতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
আরও পড়ুন: নিউ এইজে চাকরির সুযোগ
মিডিয়া স্টাডিজ, মাল্টিমিডিয়া, গ্রাফিক ডিজাইন বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
অন্যান্য যোগ্যতা
ভিডিও এডিটিং সফটওয়্যার (Adobe Premiere Pro, Final Cut Pro বা সমমানের সফটওয়্যার) ব্যবহারে দক্ষ হতে হবে।
মোশন গ্রাফিক্স সফটওয়্যার (Adobe After Effects বা সমমানের সফটওয়্যার) ব্যবহারে পারদর্শী হতে হবে।
গ্রাফিক ডিজাইন সফটওয়্যার (Photoshop, Illustrator) সম্পর্কে ধারণা থাকতে হবে।
আরও পড়ুন: এনপিবি নিউজ রিপোর্টিং ও ডেস্কে সাংবাদিক নিয়োগ দেবে
ইংরেজি ও বাংলা ভাষায় প্রাথমিক ধারণা থাকতে হবে।
সৃজনশীল চিন্তা, নতুন আইডিয়া এবং টিমের সঙ্গে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
কঠোর পরিশ্রমী, দায়িত্বশীল এবং চাপের মধ্যে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর
আরও পড়ুন: ড্রোন অপারেটরদের চাকরি দেবে দেশ টিভি
আবেদনের সময়সীমা: ২৫ জুলাই, ২০২৬
আগ্রহীদের ই-মেইলের মাধ্যমে সিভি (পিডিএফ কপি) পাঠাতে হবে। ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
ই-মেইল ঠিকানা: jobs@bonikbarta.com
এএ