বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ড্রোন অপারেটরদের চাকরি দেবে দেশ টিভি

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ১০:৩৩ এএম

শেয়ার করুন:

ড্রোন অপারেটরদের চাকরি দেবে দেশ টিভি
ড্রোন অপারেটরদের চাকরি দেবে দেশ টিভি

ড্রোন অপারেটরদের ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ দিচ্ছে দেশ টিভি। টেলিভিশনটি তাদের ব্রডকাস্ট অপারেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ড্রোন অপারেটর কাম ক্যামেরাম্যান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

পদের নাম: ড্রোন অপারেটর কাম ক্যামেরাম্যান

বিভাগ: ব্রডকাস্ট অপারেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

কর্মস্থল: ঢাকা

আবেদনের যোগ্যতা

সংবাদ, সরাসরি সম্প্রচার (লাইভ) এবং টেলিভিশন প্রযোজনার জন্য পেশাদার ভিডিও ক্যামেরা ও ড্রোন পরিচালনা করা।

যথাযথ ফ্রেমিং ও কম্পোজিশন ঠিক রেখে স্থল ও আকাশপথে উন্নত মানের ভিডিও ধারণ।

নিরাপত্তা বিধিমালা ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করে ড্রোন ফ্লাইট পরিকল্পনা ও পরিচালনা।

desh_tv

ক্যামেরা, ড্রোন, লাইটিং ও অডিও সরঞ্জাম স্থাপন এবং পরিচালনা।

ক্যামেরা, ড্রোন ও সংশ্লিষ্ট সরঞ্জামের রক্ষণাবেক্ষণ এবং প্রাথমিক ত্রুটি শনাক্ত ও সমাধান করা।

মাঠ ও স্টুডিওতে রিপোর্টার, প্রযোজক এবং প্রোডাকশন টিমের সাথে কাজের সমন্বয় করতে হবে।

ধারণকৃত ভিডিও ফুটেজ যথাযথভাবে সংরক্ষণ  করে সেগুলো সম্পাদনা বা প্রোডাকশন টিমের কাছে হস্তান্তর।

আরও পড়ুন: দৈনিক গণকণ্ঠ দেশজুড়ে প্রতিনিধি নেবে

পাশাপাশি অন্যান্য দায়িত্ব পালন করা।

শিক্ষাগত যোগ্যতা

ন্যূনতম এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা।

ড্রোন পরিচালনায় প্রশিক্ষণ বা সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা

সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন: কনটেন্ট ক্রিয়েটর পদে এটিএন নিউজে চাকরির সুযোগ

ড্রোন পরিচালনা এবং টেলিভিশন সংবাদ ক্যামেরা পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও অন্যান্য সুবিধা

প্রতিযোগিতামূলক বেতন

বছরে দুইটি উৎসব বোনাস

বার্ষিক বেতন পর্যালোচনা

মোবাইল বিল: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদনের সময়সীমা: ১৭ জুলাই ২০২৬

আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর