চাকরি ডেস্ক
১৪ জুলাই ২০২৬, ১২:১১ পিএম
ইংরেজি দৈনিক পত্রিকা নিউ এইজ রিসেপশনিস্ট খুঁজছে। যোগ্য প্রার্থীরা সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং কভার লেটারসহ সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের নাম: রিসেপশনিস্ট
প্রধান দায়িত্ব
অথিতিদের স্বাগত জানানো এবং সহায়তা করা।
টেলিফোন কল রিসিভ করা ও উত্তর দেওয়া।
অতিথিদের রেকর্ড বা তথ্য সংরক্ষণ করা।

প্রশাসনিক কাজে সহায়তা করা।
আবেদনের যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় যোগাযোগ দক্ষতা।
আরও পড়ুন: এনপিবি নিউজ রিপোর্টিং ও ডেস্কে সাংবাদিক নিয়োগ দেবে
কম্পিউটার জ্ঞান, বিশেষ করে মাইক্রোসফট অফিসে পারদর্শিতা।
আকর্ষণীয় ব্যক্তিত্ব।
পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল: ঢাকায়, নিউ এইজের প্রধান কার্যালয়
আরও পড়ুন: দৈনিক গণকণ্ঠ দেশজুড়ে প্রতিনিধি নেবে
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের শেষ সময়: ২০ জুলাই ২০২৬
আবেদন করতে career@newagebd.net এই লিংকে ভিজিট করুন।
এএ