চাকরি ডেস্ক
১১ জুলাই ২০২৬, ১১:৫২ এএম
স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ওয়ান মোবাইল জার্নালিস্ট বা মোজো পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডিজিটাল বিভাগে জেনারেল, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস এবং ফিচারের জন্য কর্মী নিচ্ছে প্রতিষ্ঠানটি। সাংবাদিকতা বা গণযোগাযোগ বিষয়ে স্নাতক পাস এবং মোবাইল জার্নালিজমে দক্ষ প্রার্থীদের আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
পদের নাম: মোজো রিপোর্টার (জেনারেল, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস, ফিচার)

পেশাগত যোগ্যতা
মোবাইল ফোনে ভিডিও ধারণ, সাক্ষাৎকার গ্রহণ ও স্টোরি কাভার করার দক্ষতা
ভিডিও স্ক্রিপ্ট লেখা এবং ক্যামেরার সামনে আত্মবিশ্বাসের সঙ্গে তা উপস্থাপনা করার সক্ষমতা
মোবাইলে ভিডিও এডিটিং অ্যাপ ব্যবহারের দক্ষতা
আরও পড়ুন: মোবাইল সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ার সুযোগ
দ্রুত সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই ও নির্ভুলভাবে উপস্থাপন
টিমওয়ার্ক, সময়নিষ্ঠা ও চাপের মধ্যে কাজ করার সক্ষমতা
শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা, গণযোগাযোগ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/সমমানের ডিগ্রি
আরও পড়ুন: কনটেন্ট ক্রিয়েটরদের টেলিভিশনে চাকরির সুযোগ
অভিজ্ঞতা: সর্বনিম্ন ১ বছরের অভিজ্ঞতা
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের সময়সীমা: ২০ জুলাই ২০২৬
ই-মেইল: channelone.career@gmail.com
আবেদনের সময় অবশ্যই সাবজেক্টে পদের নাম ও সংশ্লিষ্ট বিভাগের নাম উল্লেখ করতে হবে।
এএ