কনটেন্ট ক্রিয়েটরদের চাকরির সুযোগ দিচ্ছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ওয়ান। প্রতিষ্ঠানটি ডিজিটাল বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ইসলামিক, স্পোর্টস, কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে কন্টেন্ট তৈরিতে পারদর্শীদের জন্য এটি দারুণ সুযোগ। ই-মেইলের মাধ্যমে আবেদন নেওয়া হচ্ছে।
পদের নাম ও বিবরণ
পদের নাম: কনটেন্ট ক্রিয়েটর (ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ইসলামিক, স্পোর্টস, কারেন্ট অ্যাফেয়ার্স)
পেশাগত যোগ্যতা
ডিজিটাল কনটেন্ট তৈরির অভিজ্ঞতা
জাতীয় সংবাদ ও সমসাময়িক বিষয়ে সুস্পষ্ট ধারণা
আরও পড়ুন: ডেইলি স্টারে ইন্টার্নশিপের সুযোগ
বাংলা ভাষায় শুদ্ধ ও আকর্ষণীয় লেখার দক্ষতা
তথ্য যাচাই ও নির্ভুলতা বজায় রাখার সক্ষমতা

বিভিন্ন শিফটে কাজ করার আগ্রহ ও মানসিক প্রস্তুতি থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস
আরও পড়ুন: সাংবাদিক নেবে দৈনিক খোলা কাগজ
অভিজ্ঞতা: সর্বনিম্ন ১ বছরের অভিজ্ঞতা
বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষ
আবেদনের সময়সীমা: ২০ জুলাই ২০২৬
মেইল: [email protected]
আবেদনের সময় অবশ্যই ই-মেইলের সাবজেক্টে পদের নাম ও সংশ্লিষ্ট বিট উল্লেখ করতে হবে।
এএ




