Dhaka Mail Logo

আন্তর্জাতিক

এনভিডিয়ার নতুন সিইও কোলেট ক্রেস

আন্তর্জাতিক ডেস্ক

১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। তার স্থলাভিষিক্ত হয়ে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব নিয়েছেন কোম্পানিটির দীর্ঘদিনের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী শীর্ষ নেতৃত্বে এলেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জেনসেন হুয়াংয়ের পদত্যাগ গ্রহণ করে এবং কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন সিইও নিয়োগ দেয়। 

এক বিবৃতিতে এনভিডিয়া জানিয়েছে, স্থায়ী সিইও নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি একই সঙ্গে সিইও ও সিএফওর দায়িত্ব পালন করবেন। 

এতে আরও বলা হয়, নেতৃত্বের পরিবর্তন হলেও প্রতিষ্ঠানের কার্যক্রম, গ্রাহকদের সঙ্গে চুক্তি এবং চলমান পণ্য উন্নয়ন পরিকল্পনায় কোনো বিঘ্ন ঘটবে না।

কে এই কোলেট ক্রেস?

৫৯ বছর বয়সী কোলেট ক্রেস প্রযুক্তি ও করপোরেট অর্থ ব্যবস্থাপনায় প্রায় ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন নির্বাহী। ২০১৩ সালের সেপ্টেম্বরে তিনি এনভিডিয়ায় যোগ দেন। এরপর থেকে প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছেন।

এনভিডিয়ায় যোগ দেওয়ার আগে তিনি মাইক্রোসফট, সিসকো ও টেক্সাস ইনস্ট্রুমেন্টসে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। মাইক্রোসফটে প্রায় ১৩ বছর দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিষ্ঠানটির সার্ভার ও টুলস বিভাগের প্রধান অর্থ কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন। পরে সিসকোর অর্থ বিভাগে জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেন।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব অ্যারিজোনা থেকে ফিন্যান্স বিষয়ে স্নাতক এবং সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। 

কেন পদ ছাড়লেন জেনসেন হুয়াং?

১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৩৩ বছর প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিয়েছেন জেনসেন হুয়াং। তবে সাম্প্রতিক সময়ে  লিস হুয়াং নামের এক চীনা গুপ্তচরের গোপন সম্পর্কের অভিযোগ ঘিরে যুক্তরাষ্ট্রে আলোচনা তৈরি হয়। এ পরিস্থিতির মধ্যেই তার পদত্যাগের ঘোষণা আসে। 

অভিযোগ স্বীকার করে জেনসেন বলেছেন, ‘আমি আমার পরিবার এবং আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি আমার স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলাম। আমার কাজের ফলে সে এবং আমাদের সন্তানেরা কষ্ট পেয়েছে। আমি যা করেছি তার কোনো অজুহাত নেই। আমি গভীরভাবে দুঃখিত’।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, স্থায়ী উত্তরসূরি খুঁজতে অভ্যন্তরীণ ও বাইরের সম্ভাব্য প্রার্থীদের বিবেচনা করা হবে। 

সূত্র: এপি

এমএইচআর