আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ এএম
ইরাকের আল-ফাও উপকূল থেকে ৬৩ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে একটি জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে।
সোমবার (২৬ অক্টোবর) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম পর্যবেক্ষণ কেন্দ্র ইউকেএমটিও এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
সংস্থাটি বলেছে, অন্য একটি সূত্র কাছ থেকে ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটিতে আগুন লাগার খবর পেয়েছে তারা।
তবে জাহাজটির নাবিকদের অবস্থা, ক্ষতির পরিমাণ কিংবা পরিবেশের ওপর এর কোনো প্রভাব পড়েছে কিনা, তা এখনো জানা যায়নি।
সংস্থাটি জানিয়েছে, আল-ফাও হলো পারস্য উপসাগর তীরবর্তী একটি বন্দর শহর, যা কুয়েত ও ইরানের কাছাকাছি অবস্থিত।
উত্তর আরব উপসাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে অত্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে এবং কোনো সন্দেহজনক কার্যকলাপ নজরে এলে তা কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ইরাকের নিকটবর্তী উত্তর আরব উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা ও নিরাপত্তা-সংক্রান্ত বৈরী ঘটনার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
এর ফলে ইরাকের প্রধান তেল টার্মিনালগুলোর আশপাশের জলসীমা একটি সক্রিয় সামুদ্রিক সংঘাতপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে।
এর কয়েক দিন আগে, অন্য একটি ঘটনায় একটি ট্যাংকারের ক্যাপ্টেন দাবি করেছিলেন যে, আল-ফাও থেকে ৩০ নটিক্যাল মাইল (৫৫.৫ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে তাদের জাহাজটি একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
-এমএমএস