Dhaka Mail Logo

আন্তর্জাতিক

কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু, আহত অনেকে

আন্তর্জাতিক ডেস্ক

১৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার চোরবাগান পূজামণ্ডপে হুড়োহুড়ি ও পদদলিত হওয়ার ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এ ঘটনায় অনেক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

কলকাতা পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন পুরুষ, ১ জন শিশু ও ১৩ জন নারী রয়েছেন।  

গণমাধ্যম বলছে, এই ঘটনায় প্রায় ৩৫ জনকে মেডিকেল কলেজ ও হাসপাতালে (এমসিএইচ)-এ নেওয়া হয়েছে।  আহতদের অনেকের অবস্থা গুরুত্বর।

তবে এ বিষয়ে সরকারিভাবে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

কলকাতা চোরবাগান পূজামণ্ডপে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে।
কলকাতা চোরবাগান পূজামণ্ডপে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে।

চোরবাগান পূজামণ্ডপে কী ঘটেছিল 

কলকাতা পুলিশের বরাতে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় ৭টা ৪০ মিনিটে উত্তর কলকাতার চোরবাগান পূজামণ্ডপে এই দুর্ঘটনা ঘটে।  পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

ওই ঘটনায় কন্ট্রোল রুম, দমকল বাহিনী, কলকাতা পুলিশ, ডিএমজি দল এবং মেডিকেল টিমসহ অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয় বলে কলকাতা পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় এলাকায় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে মণ্ডপের ভেতরে ভিড় ও পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। 

 

এই ঘটনায় চোরবাগান পুজোর আলো বন্ধ করে দেওয়া হয়েছে। বাহিরপথও বন্ধ বলে গণমাধ্যমটি বলছে। 

কলকাতা চোরবাগান পূজামণ্ডপে পদদলিত হয়ে হতাহতের ঘটনায় হতভাগ প্রত্যক্ষদর্শীরা।
কলকাতা চোরবাগান পূজামণ্ডপে পদদলিত হয়ে হতাহতের ঘটনায় হতভাগ প্রত্যক্ষদর্শীরা। 

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা

ভারতীয় গণমাধ্যমগুলোও ঘটনাটি সম্পর্কে একই রকম বর্ণনা করছে। 

তবে গণমাধ্যমগুলো এও বলছে, ঘটনার বিস্তারিত কারণ ও প্রকৃত হতাহতের সঠিক সংখ্যা জানতে প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, পদদলিত হয়ে অনেকে জ্ঞান হারান। অনেককে মোটরসাইকেলে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরেকজন প্রত্যক্ষদর্শী এই মর্মান্তিক ঘটনার জন্য সংকীর্ণ প্রবেশ ও বাহির হওয়ার গেটকে দায়ী করেছেন।

তিনি বলেন, ‘প্রবেশপথটা খুব সরু ছিল, আর বেরোনোর ​​গেটটাও সংকীর্ণ ছিল। এলাকাটিতে কোনো আলো ছিল না... আমার মেয়ে ও নাতনি হাসপাতালে ভর্তি আছে।’

তবে এই ঘটনাটি কীভাবে ঘটল তা এখনও স্পষ্ট নয়।

পূজার আয়োজক বিকাশ দাস বলেন, ‘আপাতত আমাদের প্রধান লক্ষ্য হলো উদ্ধারকাজ, এবং আমাদের প্রাথমিক কাজ হলো আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া।

কলকাতা চোরবাগান পূজামণ্ডপে পদদলিতের ঘটনার পর হাসপাতালে যান কলকাতার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কলকাতা চোরবাগান পূজামণ্ডপে পদদলিতের ঘটনার পর হাসপাতালে যান কলকাতার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

হাসপাতলে শুভেন্দু, মমতার সমবেদনা, মোদির ক্ষতিপূরণের ঘোষণা

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনার পর পরিস্থিতি পরিদর্শনে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

কলকাতার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১৮ জনের মৃত্যু হয়েছে। ২৫ জন আহত। আহতদের মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। কয়েক জন গুরুতর জখম বলে খবর। 

এদিকে এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এই কঠিন সময়ে আহতদের পরিবারকে সাহস ও শক্তি জোগাতে দেবী দুর্গার কাছে প্রার্থনা জানান।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে অভিহিত করেছেন। তিনি নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আর আহতদের প্রত্যেকে ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষনাও দিয়েছেন।

তিনি ‘এক্স’ পোস্টে বলেন, ‘কলকাতার পদদলনের ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন।’

এএম