Dhaka Mail Logo

আন্তর্জাতিক

সৌদিতে মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির শিরশ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর ২০২৬, ০১:৩১ পিএম

সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশি 
নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 

দণ্ডপ্রাপ্তরা হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। বুধবার (১৪ অক্টোবর) দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সাজা কার্যকর করে বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর আজেল নিউজের।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। 

পরবর্তী সময়ে তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং বিচারিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালত তাদের দোষী সাব্যস্ত করেন।

বিবৃতিতে আরও বলা হয়, অপরাধের গুরুত্ব এবং মসজিদের মতো পবিত্র স্থানে সংঘটিত হওয়ার বিষয়টি বিবেচনা করে আদালত তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন। 

পরবর্তীতে উচ্চতর পর্যায়ে রায় বহাল থাকার পর সাজা কার্যকরের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

মন্ত্রণালয় জানায়, ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এদিকে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ধর্মীয় স্থানের পবিত্রতা রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। 

একই সঙ্গে এ ধরনের অপরাধে জড়িত হলে ভবিষ্যতেও সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে বলে সতর্ক করা হয়েছে।

-এমএমএস