আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট ২০২৬, ০১:৩৪ পিএম
ভারতের উগ্রহিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের প্রধান মোহন বাঘাওয়াত বলেছেন, ভারতের কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিমরা থাকতে পারবে না, তাহলে সেই ব্যক্তিই আর হিন্দু থাকবেন না। তিনি ধর্মচ্যুত হয়ে যাবেন।
আসলে, নিউইয়র্কবাসীর বিক্ষোভের মুখে সুর পাল্টেছেন কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের প্রধান। উগ্র এই সংগঠনকে নিষিদ্ধ করার দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ সমাবেশও হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২৯ আগস্ট) নিউইয়র্কে একটি অনুষ্ঠানে মূলত চাপে পড়েই এমন নরম সুরে কথা বলেন মোহন।
যদিও তার দল আরএসএস বাবরি মসজিদ ভাঙাসহ ভারতে মুসলিমদের বিরুদ্ধে অনেক দাঙ্গা ও হামলায় জড়িত আছে। খবর দ্য হিন্দুর।
এ কারণে নিউইয়র্কে মোহনের অনুষ্ঠান নিয়ে আপত্তি তুলেছিল বেশ কিছু মানবাধিকার সংস্থা। তবে শেষ পর্যন্ত তিনি সেখানে যোগ দিয়েছিলেন।
অনুষ্ঠানে মোহন বলেন, মুসলিমদের সঙ্গে যখন তিনি আলোচনায় বসেছিলেন তখন তারা তাকে আরএসএসের লক্ষ্য ও ‘হিন্দু রাষ্ট্র’ গঠন নিয়ে প্রশ্ন করেন।
তারা জিজ্ঞেস করেন ‘হিন্দু রাষ্ট্র হলে মুসলিমদের ভারত থেকে বের করে দেওয়া হবে কি না।’ উত্তরে আরএসএসপ্রধান কলেন, “আমি বলেছি না, হিন্দু রাষ্ট্র হলে মুসলিমদের ভারত থেকে বের করে দেওয়া হবে না। এটি হিন্দুত্ববাদ নয়। যদি কোনো হিন্দু মনে করে ভারতে মুসলিমদের জায়গা নেই। তাহলে সে আর হিন্দুই থাকবে না।”
আরএসএস ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির একটি শাখা। তারা উগ্রপন্থা অবলম্বন করে ভারতকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে গঠন করতে চায়।
ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের পর ভারতের মুসলিমদের ওপর অসংখ্য নির্যাতনে আরএসএস জড়িত আছে।
এসব কারণে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএসসিআইআরএফ) ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক বা কূটনৈতিক সৌজন্য না দেখানোর আহ্বান জানিয়েছে।
কট্টর এই হিন্দুত্ববাদী সংগঠনটির প্রধান মোহন ভাগবতের নিউইয়র্কের আইকনিক ম্যাডিসন স্কয়ার গার্ডেন-এমএসজির একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা শুনে নিউইয়র্কের ভারতীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানিসহ শহরটির অনেকেই এই উগ্র হিন্দুত্ববাদীদের অনুষ্ঠান আয়োজনের বিরোধিতা করেছেন।
ইউএসসিআইআরএফ আরএসএস ও এর সঙ্গে যুক্ত কিছু সংগঠনের বিরুদ্ধে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ এনে মার্কিন সরকারকে নির্দিষ্ট ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ করেছে।
উগ্রবাদী সয়গঠনটির প্রধান মোহন ভাগবতের সফর ও ম্যাডিসন স্কয়ার গার্ডেনে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে মার্কিন রাজনীতি ও মানবাধিকার মহলে ব্যপক সমালোচনার তৈরি হয়েছে।
-এমএমএস