images

আন্তর্জাতিক

আমেরিকার পর এবার ব্রিটেনে ভারতীয় যুবক খুন

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুন ২০২৬, ০৬:০৮ পিএম

আমেরিকার পর এবার ব্রিটেনে এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। এই হামলায় আহত হয়েছেন আরও একজন। 

শনিবার এই ঘটনার কথা জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। পুলিশ জানায়, নিহত যুবকের নাম গুরবেজ সিংহ। 

এর আগে এই মাসেই শুরুতেই আমেরিকায় এক ভারতীয় যুবককে গুলি করে খুন করা হয় ফিলাডেলফিয়ায়। 

ডরমার্স ওয়েলস লেনে নর্থ রোডের কাছে তার ওপর হামলা চালানো হয়। সেখানেই আরও একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। 

গুরবেজ এবং আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা গুরবেজকে মৃত বলে ঘোষণা করেন। দ্বিতীয় জনের চিকিৎসা চলছে।

পুলিশ জানায়, ঘটনাটি গত বুধবারের। লন্ডন অ্যাম্বুল্যান্স সার্ভিসের কাছে খবর আসে নর্থ রোডের কাছে একটি হামলার ঘটনা ঘটেছে। ছুরি নিয়ে হামলা চালানো হয়েছে। দু’জন আহত হয়ে পড়ে আছেন। খবর পেয়েই চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স নিয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। 

সেখানে গিয়ে তারা গুরুতর জখম অবস্থায় গুরবেজ এবং আরও একজনকে দেখতে পান। পুলিশ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ১২টা নাগাদ এই হামলা হয়েছে। 

এই ঘটনায় সাত জন সন্দেহভাজনকে আটক করে পুলিশ। তবে ছয়জনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয় বলে পুলিশ সূত্রে খবর।

প্রসঙ্গত, এ মাসেই শুরুতেই আমেরিকায় এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে গুলি করে খুন করা হয় আমেরিকার ফিলাডেলফিয়ায়। 

অনশুল কুঞ্চা নামে তেলঙ্গানার ওই যুবক কর্মসূত্রে আমেরিকায় থাকতেন। একটি বহুজাতিক সংস্থায় কাজ করতেন। 

পাশাপাশি অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থাতেও কাজ করছিলেন। পিৎজা অর্ডারের বাহানায় তাকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুন করা হয়।

-এমএমএস