images

আন্তর্জাতিক

ফিলিপাইনে আঘাত হেনেছে ৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

০৪ মে ২০২৬, ০৪:২২ পিএম

ফিলিপাইনের সামার দ্বীপে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় দুপুর ২টা ৯ মিনিটের দিকে কেঁপে ওঠে দ্বীপটি।

সোমবার (৪ মে) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
 
সামার প্রদেশের উপকূলীয় শহর সান জুলিয়ান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৩ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়।

এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, ভূমিকম্প ‘আকস্মিক ও শক্তিশালী’ ছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, থানার ছাদের সঙ্গে যুক্ত একটি বিম ভেঙে পড়েছে। কিছু আসবাবপত্র নড়ে উঠতে দেখেছি। ভূমিকম্প পরবর্তী কম্পন থেকে বাঁচতে সহকর্মীরা সবাই থানার বাইরে অবস্থান নিয়েছেন। 

ফিলিপাইনে প্রায় প্রতিদিনই ভূমিকম্প হয়। এটি প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্পপ্রবণ এলাকার অন্যতম।

গত বছরের অক্টোবরে কাছাকাছি জায়গায় ৭.৪ ও ৬.৭ মাত্রার দুই ভূমিকম্পে অন্তত আট ব্যক্তির প্রাণহানি হয়। 

এর কয়েকদিন আগেই ৬.৯ মাত্রার ভূমিকম্পে ৭৬ জন মারা যান। ফিলিপাইনের চেবু প্রদেশের ওই ভূমিকম্পে অন্তত ৭২ হাজার বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়।

এফএ