আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল ২০২৬, ০১:১৬ এএম
যুক্তরাষ্ট্র–এর লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভপোর্ট শহরে ভয়াবহ বন্দুক হামলায় ৮ শিশু নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) ভোরে এ হামলার ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে।
পুলিশ ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এক ব্যক্তি হঠাৎ গুলি চালিয়ে শিশুদের লক্ষ্য করে হামলা চালায়। হামলার পর অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে। এ সময় পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী আহত হয় এবং তাকে আটক করা হয়।
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে এবং হামলার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
/এএস