images

আন্তর্জাতিক

মার্কিন অ্যাটর্নি জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ০৬:০৪ এএম

মার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে প্যাম বন্ডিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

ট্রাম্প জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লানচ সাময়িকভাবে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রেসিডেন্ট তার পোস্টে লিখেছেন, ‘প্যাম বন্ডি একজন মহান দেশপ্রেমিক এবং আমার বিশ্বস্ত বন্ধু। তিনি গত এক বছরে নিষ্ঠার সঙ্গে আমার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।’ 

ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল বন্ডি ট্রাম্পের নীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন।

সম্প্রতি দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইন–সংক্রান্ত তদন্ত নথি ব্যবস্থাপনার কারণে সমালোচনার মুখে পড়েন বন্ডি। তবে ট্রাম্প তাকে বরখাস্ত করার পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি। বরং লিখেছেন, ‘আমরা প্যামকে ভালোবাসি।’ 

শিগগিরই বেসরকারি খাতে ‘একটি গুরুত্বপূর্ণ পদে’ যোগ দেবেন তিনি।

যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম জানিয়েছে, বন্ডির স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান লি জেলডিন।

এর আগে গত ৫ মার্চ হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদ থেকে ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করেন ট্রাম্প।

সূত্র: আল জাজিরা

এমআই