বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

স্ত্রীর ঘুষির ধাক্কা এখনো সামলে উঠতে পারেননি ম্যাক্রোঁ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

স্ত্রীর ঘুষির ধাক্কা এখনো সামলে উঠতে পারেননি ম্যাক্রোঁ: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যোগ না দেওয়ায় ইউরোপীয় মিত্রদের ওপর বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সপ্তাগগুলোতে প্রায়ই ইউরোপীয় নেতাদের সমালোচনা করেছেন তিনি। এবার মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে না জড়াতে সবচেয়ে শক্ত অবস্থান থাকা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তার স্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে উপহাস করলেন ট্রাম্প।

গতকাল বুধবার (১ এপ্রিল) হোয়াইট হাউসের এক ব্যক্তিগত মধ্যাহ্নভোজে ট্রাম্প বলেন, ‘আমি ফ্রান্সের ম্যাক্রোঁকে ফোন করেছিলাম– যার স্ত্রী তার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেন। চোয়ালে (স্ত্রীর) এক ঘুষির ধাক্কা এখনো সামলে উঠতে পারেননি তিনি।’


বিজ্ঞাপন


মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যে একটি ভিডিও ইউটিউবে প্রকাশ হওয়ার পরপরই দ্রুতই ভাইরাল হয়ে যায়। যদিও পরে ভিডিওটি সরিয়ে নেয় কর্তৃপক্ষ। 

মূলত, ২০২৫ সালের মে মাসে ভিয়েতনাম সফরে গিয়ে বিমান থেকে নামার সময় এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। উড়োজাহাজের দরজা খোলার মুহূর্তে তার মুখে ধাক্কা মারেন স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ। আর এই ঘটনা এক সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।   

ভিডিওতে দেখা যায়, ৭২ বছর বয়সী ব্রিজিত তার ৪৭ বছর বয়সী স্বামীর মুখে হালকা ঘুষি দেন। এসময় ম্যাক্রোঁ দ্রুত নিজেকে সামলে নেন এবং বাইরে তাকিয়ে উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়েন।

সেই সময় ভিডিওটি আলোচনা নিয়ে ম্যাক্রোঁ বলেঠিলেন, ঘটনাটি নিয়ে অতিরঞ্জিত মন্তব্য করা হচ্ছে। এটি একটি গুজব এবং তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা বলেও মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট।


বিজ্ঞাপন


এদিকে এ বিষয়ে এরআগেও মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছরের ৩০ মে হোয়াইট হাউসে সাংবাদিকরা এই ঘটনার পর ম্যাক্রোঁর উদ্দেশে কোনো পরামর্শ আছে কি না- জানতে চাইলে ট্রাম্প মুচকি হেসে বলেন, ‘দরজাটা যেন বন্ধই থাকে, সেটা নিশ্চিত করুন।’   

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর