images

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামে বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক

০১ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পিএম

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে হচ্ছে বিমানবন্দর? আমেরিকায় ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। 

ট্রাম্প-পুত্র এরিক ট্রাম্প এক্স হ্যান্ডলে এই কথা জানিয়েছেন। তিনি লেখেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর। নতুন নাম হতে চলেছে। অত্যন্ত গর্ববোধ করছি।

মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, ফ্লরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে যাচ্ছে। 

নতুন নাম রাখা হবে ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর। প্রসঙ্গত, ফ্লরিডার পাম বিচে ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন। 

ফ্লরিডার গভর্নর গত সোমবার বিমানবন্দরের নাম বদল সংক্রান্ত বিলে সই করেছেন। তবে এখন ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ছাড়পত্রের প্রয়োজন রয়েছে। 

সেই ছাড়পত্র মিললেই পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর।

প্রসঙ্গত, গত বছরেই ফ্লরিডা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল, মায়ামিতে একটি সম্পত্তি দান করা করা হবে। যেখানে একটি পাঠাগার নির্মাণ করা হবে সেটি প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করা হবে। 

তার পরই পাম বিচ বিমানবন্দরের নাম বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রিপাবলিকানেরা।

তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ডেমোক্র্যাটেরা। অনেকে মনে করছেন, ফ্লরিডার গভর্নর রন ডেস্যান্টিসের সঙ্গে ট্রাম্পের একটি মনোমালিন্য চলছিল। 

সেই টানাপড়েনে ইতি টানতেই ট্রাম্পকে খুশি করতে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ডেমোক্র্যাটদের কণ্ঠেও একই সুর শোনা গিয়েছে।

আগামী ১ জুলাই থেকে বিমানবন্দরের নাম বদলে যাবে। তবে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সূত্রে জানানো হয়েছে, বিমানবন্দরের নাম বদলের বিষয়টি স্থানীয় প্রশাসনের হাতে। তাদের অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই।

-এমএমএস