বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

৭ টন ওজনের শক্তিশালী কার্গো ড্রোন বানাল চীন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

৩৫০ কেজি ওজনের শক্তিশালী কার্গো ড্রোন বানাল চীন

চীন সাত টন ওজনের শক্তিশালী কার্গো ড্রোন বানিয়ে বিশ্বকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) হেনান প্রদেশে এই ড্রোনের সফল পরীক্ষা হয়। কার্গো ড্রোনটিকে ‘উড়ন্ত ট্রাক’ও বলা হচ্ছে। এটির আসল নাম চাংইং-৮। 


বিজ্ঞাপন


চীনের নরিনকো এই ড্রোনের প্রস্তুতকারক সংস্থা।  সে দেশের সরকারি সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, মধ্যচীনের ঝেংঝু বিমানবন্দরে এই ড্রোনের পরীক্ষা হয়। 

কার্গো ড্রোনটির ওজন সাড়ে তিনশো কেজি। এই ড্রোনটি পাহাড়ি এবং দুর্গম অঞ্চলে সমরাস্ত্র বহন করে নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হবে। 

এ ছাড়াও উদ্ধারকাজেও এই ড্রোনকে কাজে লাগানো হবে। ড্রোনটির দৈর্ঘ্য ১৭ মিটার। শুধু সামরিক নয়, বেসামরিক কাজেও এই ড্রোন কাজে লাগানো হবে।

চীনের সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, এই ড্রোন সব রকম আবহাওয়ায় কাজ করতে পারে। সামরিক সরঞ্জাম নিয়ে যাওয়ার জন্য ড্রোনের সামনে এবং পিছনে দু’দিকেই বড় দরজা রয়েছে। 

এই ড্রোনে দু’টি টার্বোপ্রপ ইঞ্জিন রয়েছে। ফলে রানওয়ে ছোট হলেও সহজে উড়তে বা অবতরণ করতে পারবে। 

এই ড্রোনকে এমন ভাবে বানানো হয়েছে যে, অবতরণের মতো জায়গা পেলেই সেটি সহজে নামতে পারবে। 

সামরিক অভিযানেও এই ড্রোন ব্যবহার করার চিন্তাভাবনা শুরু করেছে বেইজিং। জরুরি যোগাযোগ, আবহাওয়ার গবেষণা এবং দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছোতেও এই কার্গো ড্রোন যথেষ্ট উপযোগী।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর