images

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ ২-৩ সপ্তাহের মধ্যেই শেষ হবে, চুক্তি বাধ্যতামূলক নয়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

০১ এপ্রিল ২০২৬, ০৫:০৪ এএম

ইরানে চলমান যুদ্ধ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য ইরানকে কোনো চুক্তিতে আসতেই হবে-এমন কোনো বাধ্যবাধকতাও নেই বলে মন্তব্য করেছেন তিনি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র খুব দ্রুতই ইরানে চালানো সামরিক অভিযান গুটিয়ে নিতে পারে। তার ভাষায়, দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই আমরা এটা শেষ করে ফেলব।

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় দেশটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

ট্রাম্পের মতে, এসব হামলার পর ইরানের ঘুরে দাঁড়াতে ১৫ থেকে ২০ বছর সময় লাগতে পারে।

‘আমরা তাদের যতটা সম্ভব দুর্বল করতে চাই। আমরা তাদের অনেক পেছনে ঠেলে দিয়েছি। আমরা যা করেছি, সেখান থেকে পুনর্গঠনে তাদের ১৫ থেকে ২০ বছর লাগবে।’-বলেন মার্কিন প্রেসিডেন্ট।

trump-3ইরানের সামরিক শক্তি নিয়েও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের দাবি, দেশটির নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও টেলিযোগাযোগ সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ইরান যদি আলোচনায় আসে, তা ভালো। তবে তারা না এলেও যুক্তরাষ্ট্র নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধের ইতি টানতে পারবে।

‘তারা (ইরান) আলোচনায় এলে ভালো, না এলেও তাতে কিছু যায় আসে না।’-বলেন ট্রাম্প। সূত্র: আল জাজিরা।

এমআর