images

আন্তর্জাতিক

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ‘ক্ষ্যাপাটে’ হয়ে যাচ্ছেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১০ পিএম

প্রতি ১০ জনের মধ্যে ছয়জন আমেরিকান মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে 'ক্ষ্যাপাটে' ও খিটখিটে স্বভাবের হয়ে যাচ্ছেন।

একই সঙ্গে তার মধ্যে বেশ খামখেয়ালীপনা ও স্পষ্ট হয়ে উঠেছেন। রয়টার্স/ইপসোসের এক নতুন জরিপে এ তথ্য উঠে এসেছে।

সামগ্রিকভাবে, জরিপে অংশগ্রহণকারীদের ৬১ শতাংশ জানিয়েছেন, তারা মনে করেন- বয়সের সঙ্গে সঙ্গে ট্রাম্পের খামখেয়ালীপনা বেড়েছে। প্রায় ৮৯ শতাংশ ডেমোক্র্যাট, ৩০ শতাংশ রিপাবলিকান এবং ৬৪ শতাংশ দল নিরপেক্ষ অংশগ্রহণকারী ট্রাম্পকে এভাবে বর্ণনা করেছেন। 

trump

তবে, হোয়াইট হাউস এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধের জবাব দেয়নি। বেশিরভাগ আমেরিকান মনে করেন, দেশের রাজনৈতিক নেতৃত্ব সাধারণত অনেক বেশি বয়স্ক।

জরিপের উত্তরদাতাদের প্রায় ৭৯ শতাংশ একটি বিবৃতির সঙ্গে একমত যে ‘ওয়াশিংটন, ডিসিতে নির্বাচিত নেতারা বেশিরভাগ আমেরিকানদের প্রতিনিধিত্ব করার জন্য অনেক বেশি বয়স্ক।’ 

মার্কিন সিনেটে গড় বয়স প্রায় ৬৪ বছর এবং মার্কিন প্রতিনিধি পরিষদে ৫৮ বছর দেখা গেছে।

ট্রাম্প ২০২৫ সালের জানুয়ারিতে ৭৮ বছর বয়সে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসেন। শপথ গ্রহণের দিন ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হন। 

তারপর থেকে তিনি চমকপ্রদ গতিতে নতুন নীতি এবং প্রস্তাবনা প্রকাশ করেছেন, কয়েক ডজন দেশ থেকে আমদানি পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন এবং অননুমোদিত অভিবাসন দমনের জন্য দেশজুড়ে মুখোশধারী ফেডারেল এজেন্টদের মোতায়েন করেছেন।

ট্রাম্প প্রায়শই প্রকাশ্য বক্তব্যে ক্ষুব্ধ সুরে কথা বলেছেন। গত সপ্তাহে তিনি বলেছিলেন যে রক্ষণশীল-ঝোঁকযুক্ত মার্কিন সুপ্রিম কোর্ট তার অনেক শুল্ক অবৈধ বলে বাতিল করায় তিনি ‘একেবারে লজ্জিত।’

ট্রাম্প আরও কয়েকটি নতুন শুল্ক পুনর্বহাল করেন। নভেম্বরে তিনি ডেমোক্র্যাট আইন প্রণেতাদের উদ্দেশ্যে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। তাদেরকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছিলেন।

-এমএমএস