বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বৈঠকের আগে আবারও ইরানকে হুমকি দিলেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ এএম

শেয়ার করুন:

বৈঠকের আগে আবারও ইরানকে হুমকি দিলেন ট্রাম্প!

পরমাণু চুক্তি নিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফার আলোচনায় বসছে ইরান ও আমেরিকা। তার আগেই ইরানকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 ট্রাম্প জানান, কূটনৈতিক সমাধানই চান তিনি, তবে প্রয়োজনে ‘প্রাণঘাতী শক্তি’ ব্যবহার করতেও পিছপা হবেন না! 


বিজ্ঞাপন


ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রশাসনকে আবার বার্তা দিল হোয়াইট হাউস। 

ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত নতুন নয়। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সেই সংঘাত বেড়েছে কয়েক গুণ। 

প্রায়ই দু’পক্ষ নরমে-গরমে একে অপরের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। সেই সঙ্গে চলছে পরমাণু চুক্তি নিয়েও আলোচনা। তবে প্রথম দু’দফার বৈঠকে কোনও সমাধান বের হয়নি। 

অনেকেই তাই বৃহস্পতিবারের বৈঠকের দিকে তাকিয়ে আছে। গত কয়েক দিন ধরেই পশ্চিম এশিয়ায় সামরিক কার্যকলাপ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। ওই অঞ্চলে অর্ধশতাধিক যুদ্ধবিমান মোতায়েন করেছে মার্কিন সামরিক বাহিনী।


বিজ্ঞাপন


২৪ ঘণ্টার মধ্যে পশ্চিম এশিয়ায় ইরানের কাছাকাছি আমেরিকার যুদ্ধবিমানের আনাগোনা কয়েক গুণ বেড়েছে। আমেরিকার এই শক্তিপ্রদর্শনের মধ্যেই ইরান পাল্টা শক্তিপ্রদর্শন করেছে। হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। 

ঘটনাচক্রে, হরমুজ প্রণালীর অদূরেই মোতায়েন রয়েছে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন-সহ একাধিক রণতরী। শুধু তা-ই নয়, নিজের দেশের প্রতিরক্ষা শক্তি বাড়াতে রাশিয়া, চীনের শরণাপন্নও হচ্ছে ইরান।

ট্রাম্প প্রায়ই ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছেন। ইরানকে সময় বেঁধে দিয়ে বোঝাপড়ায় আসার কথা বলেছেন তিনি। 

তার কথায়, কয়েক বছর ধরে এটা প্রমাণিত যে, ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ বোঝাপড়ায় আসা সম্ভব নয়। আমাদের একটা গুরুত্বপূর্ণ বোঝাপড়ায় আসতে হবে। না হলে খারাপ কিছু ঘটতে চলেছে। সেই ‘খারাপ কিছু’ বলতে কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। 

কিন্তু তার প্রশাসনের একাধিক কর্তাব্যক্তি বুঝিয়ে দিয়েছেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে প্রস্তুত আমেরিকা। ইরানও পাল্টা হুমকি দিয়ে রেখেছে। 

তাদের হুঁশিয়ারি, আমেরিকার যে কোনও পদক্ষেপকে তারা যুদ্ধঘোষণা হিসাবেই বিবেচনা করবে। সেই আবহে ইরানকে পাল্টা বার্তা দিল হোয়াইট হাউস।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর