আন্তর্জাতিক ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৬, ০৩:৩২ এএম
যুক্তরাষ্ট্র মাদুরোর সরকারের অন্য সদস্যদের কেন গ্রেফতার করেনি জানতে চাওয়া হয়েছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর কাছে। বিবিসির মার্কিন সহযোগী সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রশ্ন করা হয়।
এই প্রশ্ন এই কারণে সামনে এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলোকে গ্রেফতার ২৫ মিলিয়ন ডলার পর্যন্ত ঘোষণা করেছিল। আর প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর জন্য ঘোষণা করা হয়েছিল ১৫ মিলিয়ন ডলার।
মার্কো রুবিওকে এই প্রশ্ন করা হলে তিনি তার জবাবে বলেন, ব্যাপারটা খুবই সহজ। আপনি গিয়ে সবাইকে একসঙ্গে ধরে ফেলতে পারবেন না।
আরও পড়ুন
তিনি বলেন, আরও অনেককে ধরতে যুক্তরাষ্ট্রের বাহিনী যদি দেশটিতে আরও বেশি সময় অবস্থান করত, তাহলে কী ধরনের প্রতিরোধের মুখে পড়তে পারতো সেটি কল্পনা করতে পারেন?
পরে রুবিও বলেন, আমরা সর্বোচ্চ অগ্রাধিকারকেই গুরুত্ব দিয়েছি এবং সেটিই অর্জন করেছি।
/এএস