images

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় অন-অ্যারাইভাল ভিসায় নতুন নিয়ম 

আন্তর্জাতিক ডেস্ক

১৬ অক্টোবর ২০২৫, ১১:৫৬ এএম

বাংলাদেশসহ বিভিন্ন দেশের পর্যটকদের জন্য শ্রীলঙ্কার বিমানবন্দরে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা থাকলেও সেটির পরিবর্তন আনা হয়েছে। 

এখন থেকে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যেতে ইচ্ছুক পর্যটকদের আগে থেকেই ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) গ্রহণ করা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার।

১৫ অক্টোবর (বুধবার) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। বাংলাদেশে অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন থেকে বাংলাদেশের সব এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটরদের এক চিঠির মাধ্যমে বিষয়টি অবগত করেছে।

নতুন নিয়মে ভ্রমণের আগেই অনলাইনে https://www.eta.gov.lk/slvisa/ ওয়েবসাইটে গিয়ে পর্যটকদের ইটিএ গ্রহণ করতে হবে। 

এতে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর, ফ্লাইট নম্বর, শ্রীলঙ্কায় অবস্থানের হোটেলের নাম-ঠিকানা, শ্রীলঙ্কা প্রবেশ ও প্রস্থানের তারিখ সংক্রান্ত তথ্য দিতে হবে। 

এর জন্য ফি লাগবে প্রায় ২১ মার্কিন ডলার। এটিএ ছাড়াও যেকোনো যাত্রী ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কা দূতাবাসে গিয়ে সরাসরি ভিসার আবেদন জমা দিতে পারবেন।

দক্ষিণ এশিয়ার ছোট্ট দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য। সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্য, চা বাগান, পাহাড়ি অঞ্চল, সমুদ্র সৈকত এবং ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণকারীদের আকৃষ্ট করে। 

ক্যান্ডি, নোয়ারা, এলিয়া, গালে এবং ইয়ালা জাতীয় উদ্যান ভ্রমণস্থলের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। শ্রীলঙ্কার বৈচিত্র্যময় সংস্কৃতি ও খাবার ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তোলে।

সম্প্রতি শ্রীলঙ্কা সরকার বেশ কয়েকটি দেশের ভ্রমণকারীদের জন্য অন এরাইভাল ভিসার সুবিধা বন্ধ করে এই নতুন নিয়ম চালু করেছে। 

-এমএমএস