সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে ফের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ০৯:১১ পিএম

শেয়ার করুন:

৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান ও আফগান তালেবান

সীমান্তে নতুন করে লড়াই-সংঘর্ষের পর পাকিস্তান ও আফগানিস্তান আপাতত ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এর আগে কাতার ও ইরানের পরামর্শে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান। তবে ২৪ ঘণ্টা যেতে না যেতেই সেই যুদ্ধবিরতি ভেঙে পড়েছিল।

পাকিস্তানের পররাষ্ট্র দফতর বলেছে, আফগানিস্তানের তালেবান সরকারের অনুরোধে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।


বিজ্ঞাপন


তবে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সোশালমিডিয়া এক্সে-এক পোস্টে লিখেছেন যে পাকিস্তানের অনুরোধেই যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মতে, তালেবান সরকার আলোচনার অনুরোধও করেছে।

এদিকে তালেবান সরকারের মুখপাত্র জানান, তিনি তাদের নিরাপত্তা বাহিনীকে যুদ্ধবিরতি মেনে চলতে বলেছেন যতক্ষণ না অন্য পক্ষ থেকে কোনো লঙ্ঘন হয়।

প্রসঙ্গত, গত সপ্তাহে আফগানিস্তানেবেশ কয়েকটি বিস্ফোরণের পর প্রতিবেশী দেশপাকিস্তানের সঙ্গে তাদের সহিংসতা তৈরি হয়। কাবুল ওই বিস্ফোরণগুলোর জন্য ইসলামাবাদকে দায়ী করেছে। তালেবান পাকিস্তানকে লক্ষ্য করে জঙ্গিদের আশ্রয় দেওয়ার দাবিও অস্বীকার করেছে।


বিজ্ঞাপন


দুই পক্ষ কেবল সীমান্তে আধিপত্য বিস্তারের জন্য লড়াই করছে না, বরং সোশ্যাল মিডিয়াতেও জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে তারা অপরপক্ষের তুলনামূলক বেশি ক্ষতি করছে।

এই সপ্তাহের শুরুতে তালেবান দাবি করেছিল, তারা পাকিস্তানি সেনাবাহিনীর ৫৮ জন সদস্যকে হত্যা করেছে। তবে ইসলামাবাদ বলে, তারা ২০০ জন "তালেবান এবং সহযোগী সন্ত্রাসী"কে হত্যা করেছে।

বুধবারও দুই পক্ষের মধ্যে সহিংসতার খবর পাওয়া যাচ্ছিল। সূত্র: বিবিসি বাংলা ও জিও নিউজ

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর