Dhaka Mail Logo

হেলথ

‘প্রত্যন্ত অঞ্চলে উন্নতমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার’

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পিএম

দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নতমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় নভোথিয়েটারে ‘সবার জন্যে স্বাস্থ্যসেবায় উদ্ভাবন’ শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, উন্নতমানের স্বাস্থ্যসেবা কারও আয়, বসবাসের স্থান বা সামাজিক মর্যাদার ওপর নির্ভর করে বিশেষ সুবিধা হওয়া উচিত নয়। দেশের প্রতিটি নাগরিকের জন্য এবং দেশের প্রতিটি প্রান্তে এই সেবা সহজলভ্য করতে হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা কোনো করুণা নয়, এটা মৌলিক অধিকার।

জুবাইদা রহমান বলেন, গবেষক, স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে যোগাযোগের ঘাটতি আছে; তারা একযোগে কাজ করলে দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। পাশাপাশি ক্যান্সার, ডায়াবেটিস সচেতনতামূলক কর্মসূচিগুলো আরও বাড়ানো উচিত।

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ডেঙ্গু প্রতিরোধের জন্যে যেসব উদ্ভাবন রয়েছে সেগুলো দেশে ট্রায়ালের মাধ্যমে দ্রুত কাজে লাগাতে হবে। আমাদের দেশের বিজ্ঞানীরা যারা দেশের বাইরে কাজ করছেন, তাদের দেশে ফিরিয়ে এনে কাজে লাগানোর উদ্যোগ নিতে হবে। এ ছাড়া, প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্যে ডিজিটাল প্লাটফর্ম গড়ে তুলতে হবে।

এসএইচ/এফএ