Dhaka Mail Logo

হেলথ

ডেঙ্গুতে আজও ৪ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

মশাবাহিত ডেঙ্গু জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায়ও (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) সারাদেশে চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও এক হাজার ২৩৩ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২১ জন। অন্যদিকে মোট শনাক্তের সংখ্যা ৪৩ হাজার ৮২৩ জন।

সোমবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, নতুন ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ১৩৯ জন, দক্ষিণ সিটির ১৪৩ জন, দুই সিটির বাইরে ঢাকা বিভাগের ২২৫ জন রোগী রয়েছেন। 

এছাড়া বরিশাল বিভাগে ১৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৮ জন, খুলনায় ২৩৫ জন, ময়মনসিংহে ৮১ জন, রংপুরে ৩৬ জন, রাজশাহীতে ৯৯ জন এবং সিলেটে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ৪৩ হাজার ৯০৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪০ হাজার ৭০৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

এর আগে রোববারও সারাদেশে ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়। এদিন নতুন রোগী শনাক্ত হয় এক হাজার ৫৫৮ জন।

এএইচ