নিজস্ব প্রতিবেদক
৩০ আগস্ট ২০২৬, ০১:৫৮ পিএম
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের (বিএমটিএ) নতুন ২৩ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিএমটিএর কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে এস এম ওবায়দুর রহমানকে। সহ-সভাপতি হিসেবে রয়েছেন হারুন অর রশিদ (আরঙ্গ), মো. শরিফুল ইসলাম, মো. ওয়ায়েদুর আহমেদ বাচ্চু, ছায়ানারা খাতুন, এস এম রেজা কামাল ও মো. শিশির হোসেন।
কমিটিতে মহাসচিব করা হয়েছে জিসান হাওলাদারকে। যুগ্ম-মহাসচিব পদে রয়েছেন মো. সাজ্জাদ হোসেন, মো. রুহুল আমিন ও মাসুদ রানা।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মলয় বিশ্বাস, মো. আরিফুল ইসলাম, মো. মনিরুল হাসান ও মারুফ আহম্মেদ। কোষাধ্যক্ষ করা হয়েছে মো. ফেরদৌস শেখকে এবং সহ-কোষাধ্যক্ষ পদে রয়েছেন মো.জমির উদ্দিন।
কমিটিতে দফতর সম্পাদক হিসেবে মো. ফরহাদ হোসেন, সহ-দফতর সম্পাদক হিসেবে মো. হারেজ মোল্লা, প্রচার সম্পাদক হিসেবে মো. এএইচ এম সুমন বাপ্পা, সহ-প্রচার সম্পাদক হিসেবে মো. আলমগীর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে মো. মনিরুল সালেহীন এবং ল্যাবরেটরি বিষয়ক সম্পাদক হিসেবে মো. খালেদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সম্মেলনের পরে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
এসএইচ/এআরএম