শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

নিউরোসায়েন্সের ট্রেইনি চিকিৎসকদের রাজনৈতিক মত প্রকাশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৯:৩১ পিএম

শেয়ার করুন:

নিউরোসায়েন্সের ট্রেইনি চিকিৎসকদের রাজনৈতিক মত প্রকাশে নিষেধাজ্ঞা
রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোর্জারি বিভাগের পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের রাজনৈতিক মতপ্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) এক নোটিশে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

বিভাগের রেসিডেন্সি প্রোগ্রাম ও এফসিপিএসের কোর্স-কোঅর্ডিনেটর অধ্যাপক ডা. ফরহাদ হোসেন চৌধুরী সই করা নোটিশে বলা হয়, ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সকল রেসিডেন্ট ও এফসিপিএস ট্রেইনিকে জানানো যাচ্ছে যে, কোন রেসিডেন্ট বা এফসিপিএস ট্রেইনি কোনো প্রকার রাজনৈতিক বক্তব্য (যেকোন প্রকার ডিজিটাল প্ল্যাটফর্মসহ) দিতে পারবেন না। ’

‘যদি কেউ রাজনৈতিক বক্তব্য দেন— তবে তার নিজ দায়িত্বে দিতে হবে। এক্ষেত্রে কর্তৃপক্ষ কোন প্রকার দায়িত্ব বহন করবেন না।’

নোটিশটি অতি জরুরি বলেও উল্লেখ করা হয়েছে। 

একই সঙ্গে এটি অবগতির জন্য হাসপাতালটির পরিচালক, যুগ্ম পরিচালক, কোর্স ম্যানেজার (নিউরোসার্জারি), সুপারভাইজার, রেজিস্ট্রার (ক্লিনিক্যাল নিউরোসার্জারি) এবং আবাসিক সার্জনের কাছে বিতরণ করা হয়েছে।

এসএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর