Dhaka Mail Logo

বিনোদন

তাহলে এই কারণে হিন্দি সিনেমা আমদানির পক্ষে রিয়াজ

বিনোদন ডেস্ক

২৯ জানুয়ারি ২০২৩, ১০:৫৭ এএম

চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটি ভারতীয় হিন্দি সিনেমা আমদানির পক্ষে একমত হয়েছে। গতকাল শনিবার (২৮ জানুয়ারি) এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে আনুষ্ঠানিক এক সভায় এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান জানিয়েছেন রিয়াজ।

রিয়াজ বলেন, “বিদেশি ভাষার সিনেমা আসলে যদি আমাদের সিনেমা হল বাঁচে তবে সিনেমা আসুক। সেটা শুধু ‘পাঠান’র ক্ষেত্রেই যে বলছি তা নয়, অন্যান্য আরও সিনেমা আসুক। একটা সিনেমার দর্শক যদি মাত্র দুইজন থাকে পার্শ্ববর্তী দেশের সিনেমা এলে আমাদের জন্য যদি ভালো হয় তবে আমাদের কোনো আপত্তি নেই। পাকিস্তানে একসময় এই চর্চা করে তাদের সিনেমার সুদিন এসেছে। এভাবে যদি আমাদের সিনেমার সুদিন আসে তাহলে কেনো আমাদের আপত্তি থাকবে।”

আরও পড়ুন
আপাতত বাংলাদেশে মুক্তি পাছে না ‘পাঠান’
‘পাঠান’-এর গান নিয়ে শাহরুখের স্ত্রীর প্রতিক্রিয়া
‘পাঠান’-এ ক্ষতির মুখে ভারতীয় বাংলা সিনেমা

তিনি আরও বলেন, “একটা ‘পাঠান’ সিনেমা দিয়ে তো আর সিনেমার সুদিন ফিরে আসবে না। আমি চাই বছরে অন্তত ১০টা বাইরের সিনেমা আসুক। হলের সংখ্যা বাড়লে হল মালিক বাঁচলে আমরা আরও সিনেমা বানাব। তবে বিদেশি সিনেমা যেন শর্ত সাপেক্ষে বাংলাদেশে মুক্তি দেওয়া হয় এই বিষয়েও মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এর আগে শিল্পী সমিতির বিতর্কিত সাধারণ সম্পাদক নিপুণ দাবি করেছিলেন, আমদানিকৃত সিনেমার লভ্যাংশের ১০ শতাংশ দিতে হবে শিল্পী সমিতিকে। বেকার শিল্পী বিবেচনায় চলচ্চিত্র প্রদর্শক সমিতি নিপুণের এই দাবি মেনে নিয়েছে।

/আরএসও