বিনোদন ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২২, ০৬:০৩ পিএম
একটা সময় বলিউড গরম ছিল রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের প্রেমে। দু’জনেই তখন উঠতি তারকা। ক্যারিয়ারের শুরুর দিকেই একে অপরের প্রেমে প্রজাপতির মতো উড়েছিলেন। তবে সেগুলো এখন অতীত, তাদের বিচ্ছেদের গল্পটিও আগের।
সুন্দরীদের ঘাটে তরী ভেড়ানোর অভ্যাস ত্যাগ করে রণবীর ধরেছেন আলিয়া ভাটের আঁচল। অন্যদিকে দীপিকা সাত পাকে বাঁধা পড়েছেন রণবীর সিংয়ের সঙ্গে। তারপরও মাঝে মাঝে পুরোনো সম্পর্ক নিয়ে মন্তব্য করে বসেন দীপিকা। একবার তিনি জানিয়েছিলেন, পরকীয়ার মত্ত ছিলেন রণবীর কাপুর। তাকে অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরেছিলেন দীপিকা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
রণবীরের সঙ্গে বিচ্ছেদের কারণ প্রকাশের সময় এ তথ্য দিয়েছিলেন দীপিকা । রণবীরকে প্রতারক উল্লেখ করে তিনি জানান, রণবীর তাকে মন থেকে কখনও ভালোবাসেননি। তিনি বহুনারীর সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলেন। পরকীয়া করতেন। একবার এক নারীর সঙ্গে হাতেনাতে ধরেছিলেন বলে জানান এ নায়িকা।
দীপিকা আরও জানান, এ ঘটনা তাকে এ সম্পর্ক থেকে ধীরে ধীরে ধীরে সরে যেতে সাহায্য করেছিল। তারপর দীর্ঘদিন তাদের কোনো কথা হয়নি, একে অপরের মুখও দেখতেন না তারা।
আরআর