images

বিনোদন

রণবীরকে ছিনিয়ে নেওয়ায় ক‍্যাটরিনাকে যা বলেছিলেন দীপিকা

বিনোদন ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২২, ০৪:০০ পিএম

বলিউডের যেসব নায়িকারা ক‍্যাটফাইটের জ‍ন‍্য বিখ‍্যাত তাদের মধ‍্যে অন‍্যতম দীপিকা পাডুকোন ও ক‍্যাটরিনা কাইফ। দুজনেই রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়েছিলেন। প্রথমে দীপিকার সঙ্গে প্রেম করার পর ক‍্যাটের দিকে ঝোঁকেন রণবীর। আর তার জেরেই শত্রুতা শুরু হয় দুই অভিনেত্রীর মধ‍্যে।

রণবীরের এই দুই প্রাক্তনই এক সময়নিয়মিত চর্চায় থেকেছেন তাদের সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে। দীপিকার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকার প‍র সকলকে চমকে দিয়ে রাস্তা বদলে ক‍্যাটরিনার প্রেমে পড়েন অভিনেতা। তখন থেকেই অলিখিতভাবে শত্রুতা শুরু হয় দীপিকা-ক‍্যাটরিনার। এমনকি প্রাক্তন প্রেমিকের নতুন বান্ধবীকে খোঁচা দিতেও ছাড়েননি দীপিকা।

ঘটনাটা বেশ কয়েক বছর আগের। সেসময়ে রণবীর-ক‍্যাটরিনার প্রেম মধ‍্য গগনে। হঠাৎ করেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে দুজনের ব‍্যক্তিগত ভ‍্যাকেশনের ছবি। ছবিতে লাল-সাদা বিকিনিতে দেখা গিয়েছিল ক‍্যাটকে। সঙ্গে ছিলেন রণবীর। কিন্তু ব‍্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল হয়ে যাওয়ায় মোটেই খুশি হননি তারা।

সংবাদ মাধ‍্যমের ওপরে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছিলেন ক‍্যাটরিনা। ব‍্যক্তিগত গোপনীয়তায় নাক গলানোয় বিরক্ত অভিনেত্রী বিবৃতি প্রকাশ করে অসন্তোষ জাহির করেছিলেন। সেই সঙ্গে তিনি আবেদন জানিয়েছিলেন, তারকাদের ওপরে নজরদারি বন্ধ করার জন‍্য এবং ব‍্যক্তিগত ছবিগুলো না ছড়ানোর জন‍্য।

নিজের প্রাক্তন প্রেমিক সালমান খান এবং ত‍ৎকালীন প্রেমিক রণবীর, দুজনকেই পাশে পেয়েছিলেন ক‍্যাটরিনা। কিন্তু দীপিকা ছিলেন এই সুযোগটার অপেক্ষায়। ক‍্যাটের নাম করেই তীব্র কটাক্ষ শানিয়ে তিনি বলেছিলেন, ‘সেলিব্রিটি হলে এমনটা ঘটবেই। যদিও তার সঙ্গে এমন কখনও হয়নি। এর জন‍্য অন‍্য কারোর দিকে আঙুল তোলা যায় না। নিজেকেই আরও বেশি সচেতন হতে হয়।’

/আরএসও