Dhaka Mail Logo

বিনোদন

রাজের প্রিয় দল ব্রাজিল

বিনোদন ডেস্ক

২১ নভেম্বর ২০২২, ০১:৫৫ পিএম

শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। এই গ্রেটেস্ট শো অন আর্থ নিয়ে উন্মাদনা শুরু হয়েছিল কয়েকমাস আগে। তবে খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পছন্দের দল নিয়ে বাহাস বেশ জমে উঠেছে। নানা যুক্তি দিয়ে নিজের দলকে এগিয়ে রাখতে চাইছেন তারা।

এদিকে শোবিজ তারকাদের মধ্যেও চলছে ফুটবল নিয়ে মাতামাতি। কেউ কেউ পছন্দের দলের সমর্থনে সামাজিক মাধ্যমে নানারকম পোস্ট করছেন। আবার যারা প্রিয় দলের খবর জানাচ্ছেন না, তাদের পছন্দের দলের নাম জানতে উদ্রগীব হয়ে আছেন অনুরাগীরা।

সময়ের জনপ্রিয় নায়ক শরিফুল রাজ জানালেন তার পছন্দের ফুটবল দল ব্রাজিল। এর আগে এক অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, তিনি ব্রাজিলের রোনালদিনহোর ভক্ত।

সম্প্রতি রাজের ব্যস্ততাও ফুটবল নিয়ে। প্রেক্ষাগৃহে চলছে এ নায়কের ‘দামাল’ সিনেমা। মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি হয়েছে এই সিনেমার গল্প। পর্দায় রাজকে দেখা গেছে একজন ফুটবল খেলোয়াড় হিসেবে। সিনেমটিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, পূজা, বৃষ্টি প্রমুখ।

আরআর