রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

ম্যারাডোনার কারণেই আর্জেন্টিনার প্রতি ভালোবাসা: জায়েদ খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২, ০৯:৩১ এএম

শেয়ার করুন:

ম্যারাডোনার কারণেই আর্জেন্টিনার প্রতি ভালোবাসা: জায়েদ খান

আর মাত্র কয়েকঘণ্টা। তারপর শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। ফুটবলের এই বড় আসরকে ঘিরে চলছে উন্মাদনা। পিছিয়ে নেই তারকারাও। একে একে তারা জানাচ্ছেন পছন্দের দলের নাম। চিত্রনায়ক জায়েদ খানও চুপ থাকতে পারলেন না। সামাজিক মাধ্যমে জানালেন পছন্দের দলের নাম।

শনিবার রাতে জায়েদ আর্জেন্টিনার জার্সি গায়ে একটি ছবি প্রকাশ করেছেন ফেসবুকে। এ থেকে বুঝতে বাকি থাকে না যে, তিনি আকাশী-সাদা দলটির সমর্থক। ছবির ক্যাপশনে জানিয়েছেন জানিয়েছেন শুভ কামনা।


বিজ্ঞাপন


জায়েদ লিখেছেন, ‘আর্জেন্টিনার জন্য শুভ কামনা। ছোটবেলা থেকেই ম্যারাডোনার কারণে এই দলের প্রতি ভালোবাসা। এই দলের জার্সি ছাড়া কোনো দলের জার্সি কখনও গায়েও দেইনি। এবারের বিশ্বকাপে সুন্দর খেলা উপহার দেবে এটাই প্রত্যাশা।’

আজ রোববার (২০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। প্রথম রাতে মাঠে নামছে আয়োজক দেশ কাতার। তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়। আসরের ফাইনাল ১৮ ডিসেম্বর।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর