Dhaka Mail Logo

বিনোদন

আড়াই দিন বরফ ঠান্ডা পানিতে সালমান, ভেজা কাপড়ে খেয়েছেন খাবার 

বিনোদন ডেস্ক

১৭ নভেম্বর ২০২৬, ০১:১৯ পিএম

সেন্সর সার্টিফিকেশন বোর্ডের একের পর এক কাটাছেঁড়ায় জর্জরিত হয়েছিল সালমান খান অভিনীত ‘মাতৃভূমি’। বোর্ডের চাহিদা মেটাতে বেশ আপোষ করতে হয়েছে ভাইজানকে। গল্প বদলে দিতে হয়েছে খানিক। তারপরও সিনেমাটি সালমানের জন্য বিশেষ। ছবিটির জন্য কম কাটখড় পোড়াতে হয়নি তাকে।

পঁচিশ সালের পুরোটা সালমান ব্যস্ত ছিলেন ‘মাতৃভূমি’ নিয়ে। সিনেমাটির জন্য শারীরিক গড়নে বদল এনেছেন, ঘণ্টার পর ঘণ্টার প্রেসার চেম্বারে ঘাম ঝরিয়েছেন। ডায়েট চার্টেও এনেছিলেন পরিবর্তন। শুটিংয়ে হাড়ভাঙা খাটুনি খেটেছেন অভিনেতা। লাদাখের হাড় কাঁপানো শীতে আরাই দিন বরফঠান্ডা পানিতে শুটিং করেছেন। ভেজা পোশাকেই খেয়েছেন খাবার।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ছবির পরিচালক অপূর্ব লাখিয়া শুনিয়েছেন সালমানের সেসব গল্প। তিনি জানান, সিনেমাটি বাস্তবসম্মত করতে কোনো শর্টকাট রাস্তায় হাঁটেননি। তবে একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং নিয়ে দ্বিধায় ছিলেন পরিচালক। হিম ঠান্ডায় না করে স্টুডিওতে সারতে চেয়েছিলেন কাজ। কিন্তু সালমানের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত বদলান।

অপূর্ব বলেন, “প্রথমে ঠিক হয়েছিল, মুম্বাইয়ের একটি স্টুডিওতে এই দৃশ্যের শুটিং করব। কিন্তু সালমান স্যরের সঙ্গে কথা বলার পর বুঝতে পারি, সেট তৈরি করে সেই বাস্তব অনুভূতি ফুটিয়ে তোলা কখনওই সম্ভব নয়। তাই সেপ্টেম্বরের শেষের দিকে আমরা বাইরে গিয়ে শুটিং করি। জলের তাপমাত্রা প্রায় শূন্য ডিগ্রির কাছাকাছি তখন। সিনেমার পর্দায় সালমান এবং বাকি অভিনেতাদের যখন কাঁপতে দেখবেন, বুঝবেন সেটা অভিনয় নয়, বরং আদতেই ওরা বরফগলা জলে শুটিং করতে গিয়ে কাঁপছিলেন। প্রতিদিন ছয় ঘণ্টা ধরে তারা ওই হিমশীতল জলে শুটিং করেছিলেন। এমনকী, শটের ফাঁকে ভেজা পোশাক পরেই খাবার খেয়েছেন সালমান।”

পরিচালক ভেবেছিলেন একদিনেই কাজ শেষ হবে। পরে লেগে যায় আড়াই দিন। তিনি বলেন, “ভেবেছিলাম এক দিনেই কাজ শেষ করে ফেলব। কিন্তু শেষপর্যন্ত আড়াই দিন লেগে গেল। তাদের ওই অবস্থায় কাজ করতে দেখে গোটা দলেরই ঠান্ডা লাগছিল।”

শুরুতে ‘মাতৃভূমি’ সিনেমার নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে বদলে হয়। তাতেও অবশ্য রক্ষে হয় গালওয়ান সংঘর্ষ নিয়ে নির্মিত সিনেমাটির। ভারতের সেন্সর বোর্ডে গিয়ে পড়তে হয়েছে আপত্তির মুখে পড়ে। বিস্তর কাটাছেঁড়ার পর পেয়েছে মুক্তির অনুমতি। এরইমধ্যে প্রকিয়াশ পেয়ে গান ও ঝলক। নেটিজেনদের দৃষ্টি কেড়েছে তা। 

আরআর