বিনোদন ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ পিএম
বাবা উইল স্মিথ ক্যামেরায় দাপট দেখালেও ছেলে জাডেন স্মিথ পেশা হিসেবে বেছে নিয়েছেন সংগীতকে। এবারের আলোচনার বিষয় সেটি না। গুঞ্জন উঠেছে, ২৮ বছর বয়সী জাডেন প্রেম করছেন ৮২ বছর বয়সী ফরাসি ফ্যাশন উদ্যোক্তা মিশেল লামির সঙ্গে।
সম্প্রতি জাডেন-লামির বেশ কিছু ঘনিষ্ঠ ছবিও ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। যেখানে তাদের দেখা গেছে হাত ধরে হাঁটতে, চুম্বন করতে ও ঘনিষ্ঠ অবস্থায়। অনেকের দাবি ৫৪ বছরের বড় লামির সঙ্গে বাগদানও সেরেছেন জাডেন। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
তবে ভেতরের খবর ভিন্ন। জাডেন-লামির মধ্যে এরকম কোনো সম্পর্ক নেই। ভাইরাল ছবি-ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা বলে জানা গেছে। তাছাড়া জাডেন কিংবা মিশেল— কেউই তাঁদের প্রেম বা বাগদানের খবর নিশ্চিত করেননি।
ফরাসি ফ্যাশন উদ্যোক্তা মিশেল লামির সঙ্গে জাডেনের প্রেমের গুঞ্জন ছড়ায় ৯ নভেম্বর। সেদিন এক্সে প্রকাশিত এক পোস্টে দাবি করা হয় প্রেম করছেন জাডেন-লামি। প্রথম এক এক্স অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় ছবিগুলো তাদের সৌজন্য সাক্ষাতের। লামির আশীর্বাদ নিতে তার বাড়ি গিয়েছিলেন জাডেন। পরে আরেক অ্যাকাউন্ট থেকে দাবি তোলা হয় তারা বাগদান সেরেছেন।
এদিকে ৫৪ বছর ব্যবধানের জাডেন-লামির ঘনিষ্ঠ ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজনরা সমালোচনায় মাতেন। বয়সের ব্যবধান অনেকে বিস্মিত করে তোলে। কেউ কেউ অধিক কৌতূহলী হন। কেউ কেউ ছবিগুলোর সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন।
পরে জানা যায়, ছবিগুলোর কোনো ভিত্তিহীন। এসব এআইয়ের কারসাজি। যদিও ছবি তৈরির পেছনের কথা সঠিকভাবে জানা যায়নি। তবে জাডেন-লামির সম্পর্কে থাকার কোনো প্রমাণ মেলেনি।
আরআর