রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

প্রিয়াঙ্কাসহ একাধিক সম্পর্কের গুঞ্জন, অক্ষয়কে নিয়ে মুখ খুললেন লারা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১১:৫১ এএম

শেয়ার করুন:

প্রিয়াঙ্কাসহ একাধিক সম্পর্কের গুঞ্জন, অক্ষয়কে নিয়ে মুখ খুললেন লারা 

টুইঙ্কল খান্নাকে ভালোবেসে বিয়ে করেছেন। এরপরও একাধিক নারীর নাম জড়িয়েছে অক্ষয় কুমারের সঙ্গে। তবে সবচেয়ে জেঁকে বসেছিল প্রিয়াঙ্কা চোপড়ার নাম। এবার এ নায়ককে নিয়ে মুখ খুললেন বলিউডের আরেক সুন্দরী লারা দত্ত।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশি গার্লের সঙ্গে পাঁচটি সিনেমায় দেখা গেছে অক্ষয়কে। সেসময় গুঞ্জন ওঠে পর্দার পেছনেও রোমান্সে মেতেছেন দুজন। শেষ পর্যন্ত স্ত্রীর হস্তক্ষেপে পিগি চপসের থেকে সরে আসেন খিলাড়ী।

472cf75b-3a08-4f3b-89b3-5bf6834a0935

এদিকে প্রিয়াঙ্কা ও লারা একইসঙ্গে বি-টাউনে পা রেখেছেন। অক্ষয়কে নিয়ে তার বক্তব্য, ‘‘আমরা দু-চোখে অনেক স্বপ্ন নিয়ে সিনেমায় এসেছিলাম। সেই সময় আমাদের ইচ্ছে অনেক। কিন্তু দিশার অভাব ছিল। অক্ষয় সেই দিশাটাই আমাদের দেখিয়েছিল। অক্ষয় প্রকৃত বন্ধু। ওই ছবির সেটে এক মুহূর্তের জন্য অস্বস্তি হয়নি কখনও। আমাদের সব সময় দারুণ একটা পরিবেশ দেওয়া হয়েছিল। অক্ষয় যে ভাবে আমাদের দিশা দেখেয়েছে, তার জন্য বাড়তি কোনো সুযোগ কিন্ত কখনও নেয়নি।’’

এখানেই থামেননি লারা। তার মতে অক্ষয় একজন বিজ্ঞ ব্যবসায়ী। আবেগে কম ভেসে বাস্তবকে প্রাধান্য দেন তিনি। কোনটা কাজের সেটি খুব ভালো বোঝেন এ নায়ক। নিজের সামনে এগিয়ে যাওয়ার পেছনেও অক্ষয়ের অবদান আছে বলে মনে করেন তিনি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর