Dhaka Mail Logo

বিনোদন

শাহরুখ-প্রভাসকে পেছনে ফেললেন রণবীর

বিনোদন ডেস্ক

১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম

বিশ্বজুড়ে সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া অফিসে রমরমা ব্যবসা করছে রণবীর কাপুর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। মুক্তির মাত্র ১১ দিনের মাথায় বিশ্বজুড়ে ছবিটির মোট আয় ছাড়িছে ১৩৮৪ কোটি রুপি। এই সাফল্যের সঙ্গে সঙ্গে বক্স অফিসের একাধিক রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন রণবীর। 

নীতেশ তিওয়ারি পরিচালিত এবং যশ প্রযোজিত মহাকাব্যের প্রথম পর্বটি আয়ের দিক থেকে পেছনে ফেলেছে শাহরুখ খানের ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’ (১১৬০ কোটি) ও ‘পাঠান’ (১০৫৫ কোটি)-কে। শুধু তাই নয়, আদিত্য ধরের ‘ধুরন্ধর’ এবং ‘কল্কি ২৮৯৮ এডি’-এর মতো ছবির লাইফটাইম আয়কে ছাপিয়ে গেছে রণবীরের ‘রামায়ণ’।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির দ্বিতীয় রোববার ছবিটি ভারতের বক্স অফিসে ৭৫ কোটি রুপি নেট এবং ৮৯.৫০ কোটি রুপি গ্রস আয় করে। ফলে ভারতের বাজারে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ৭৬০.৬০ কোটি রুপি এবং গ্রস আয় ৯০৯ কোটি রুপি। এর সঙ্গে বিদেশের বাজার থেকে আয় হওয়া ৪৭৫.৫০ কোটি টাকা যোগ করলে বিশ্বজুড়ে ‘রামায়ণ’-এর মোট গ্রস আয় দাঁড়ায় ১,৩৮৪.৫০ কোটি রুপি। ‘রামায়ণ’-এর সাফল্যের হাত ধরে ভারতের মোট ১১টি ছবি এখন ১,০০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করল। হাজার কোটি টাকার বেশি ব্যবসা করা ভারতীয় ছবির তালিকায় বর্তমানে দঙ্গল (২০০০ কোটি), পুষ্পা ২ (১৮৭১ কোটি), বাহুবলী ২ (১৭৮৮ কোটি)-র ঠিক পরে অবস্থান করছে রণবীরের ছবি।

‘রামায়ণ’-এ রামের চরিত্রে রণবীর কাপুর ও সীতার চরিত্রে সাই পল্লবীর রসায়ন বেশ প্রশংসিত হচ্ছে। এছাড়া রাবণের চরিত্রে যশ এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। হনুমান হয়েছেন সানি দেওল, সূর্পনখার চরিত্রে রয়েছন রকুলপ্রীত সিং, এবং ববি দেওল ও বিজয় সেতুপতিকে যথাক্রমে কুম্ভকর্ণ এবং বিভীষণ হিসেবে দেখা গেছে। প্রথম পর্বে রাম ও রাবণের শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার যাত্রা, ১৪ বছরের বনবাস এবং সীতা হরণের ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে। 

ইএইচ/