Dhaka Mail Logo

বিনোদন

অক্ষয়পুত্রের সঙ্গে নাম জড়াতেই বিয়ের পরিকল্পনা ফাঁস অনন্যার! 

বিনোদন ডেস্ক

১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৮ এএম

প্রাক্তনদের ছেটে ফেলে বেশ ফুরফুরে মেজাজে অননন্যা পান্ডে। গুঞ্জন উঠেছে অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়ার সঙ্গে প্রেম করছেন। লন্ডনে একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গেছে তাদের। খিলাড়িপুত্রের সঙ্গে নাম জড়াতেই বিয়ের পরিকল্পনা জানালেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন অনন্যা। সেখানেই বিয়ে ও সন্তান নিয়ে পরিকল্পনা ফাঁস করেন। অনন্যার কাছে উপস্থাপক ইমতিয়াজ আলী জানতে চান, সত্তর-আশির দশকের অভিনেত্রীরা ব্যক্তিগত সম্পর্ক প্রকাশ করতেন না। বিয়েকেও এড়িয়ে চলতেন। এখনকার চিত্র একেবারেই উল্টো। এর কারণ কী? 

ananya_20261024_181430254

জবাবে অননন্যা বলেন, “আমার মনে হয়, আগেও হয়তো অনেকের মধ্যে বিয়ের বিষয়ে দ্বিধা ছিল। কিন্তু তখন না বলার স্বাধীনতা অনেক কম ছিল। বর্তমান প্রজন্মের কাছে এখন অনেক উদাহরণ রয়েছে। সেগুলো দেখেই তাঁরা নিজেদের মত প্রকাশ করার এবং প্রয়োজনে না বলার সাহস পাচ্ছেন।” 

এ সময় নিজের বিয়ে ও প্রেম বিষয়ক পরিকল্পনাও জানান অনন্যা। তার কথায়, “এই প্রশ্নের উত্তর দেওয়াটা আমার পক্ষে একটু কঠিন। কারণ আমি ভীষণ রোমান্টিক একজন মানুষ। আমার কাছে ভালোবাসাই সবকিছু, আমি বিয়ে করতে চাই। এখনই নয়, তবে ভবিষ্যতে অবশ্যই বিয়ে করতে চাই। এমনকী আমার সন্তানও চাই।”

Ananya-Pnday-66f94b809cd1c

গেল মাসে লন্ডনে আরভের সঙ্গে দেখা গিয়েছিল অনন্যাকে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছিলেন অনন্যা। সেখানে আরব ও তাকে পাশাপাশি বসে থাকতে দেখা গিয়েছিল। আরবের হাতে ছিল মাফিন ভর্তি একটা কৌটা। আর দুই হাত ভর্তি মাফিন নিয়ে পোজ় দিয়েছিলেন অনন্যা। তারপর থেকেই অনেকের ধারণা চুপিচুপি জল খাচ্ছেন অনন্যা-আরব। এবার প্রেম বিয়ে নিয়ে পরিকল্পনাও জানালেন চাঙ্কিকন্যা। 

আরআর