বিনোদন ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম
দীপাবলি উৎসবে বাজির আলো চারদিক আলোকিত করলেও প্রাণ ও পরিবেশের করে মারাত্মক ক্ষতি। এসব দিক ভেবে বলিউড তারকাদের অনেকে এবার বাজির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। যদিও নিষেধাজ্ঞা সত্ত্বেও দীপাবলিতে বাজিতে মেতে ওঠেন সবাই। তাতেই দুর্ঘটনা। দগ্ধ হয়ে মারা যান ভারতীয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীর ভবনের নিরাপত্তারক্ষী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
দীপাবলির আগের রাতে বাজির কারণে ভয়াবহ আগুন লাগে দিব্যাঙ্কার ভবনে। ওই সময় বাড়িটিতে বাস করা প্রত্যকে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ভাগ্যক্রমে সবাই নিরাপদে বের হতে পারলেও প্রাণ হারান নিরাপত্তারক্ষী ধনপত। এতে স্তব্ধ অভিনেত্রী সামাজিক মাধ্যম এক পোস্টে জানান ঘটনাটি।
ওই পোস্টে অভিনেত্রী লেখেন, ‘কিছু কিছু ক্ষতি এত নীরব করে যায় যে কাটিয়ে ওঠা যায় না। যমজ সন্তানকে নিয়ে যখন প্রথম বাড়ি এসেছিলাম তখন আমাদের আশীর্বাদ করে স্বাগত জানিয়েছিলেন আমাদের এই নিরাপত্তা রক্ষী, যার নাম ধনপত।’
ধনপতের মৃত্যুতে দীপাবলির আনন্দ মিইয়ে গেছে দিব্যাঙ্কার পরিবারের। কেননা নীরাপত্তারক্ষী হলেও ধনপত অনেকটা পরিবারের সদস্যের মতো ছিলেন অভিনেত্রীর। তার আশা ছিল ধনপত তার সন্তানদের বড় হয়ে ওঠা দেখবেন এবং তাদের সঙ্গে সময় কাটাবেন। কিন্তু দুর্ভাগ্যবশত তা আর হলো না।
আরআর