মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

বাবা হারালেন সোহম চক্রবর্তী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম

শেয়ার করুন:

বাবা হারালেন সোহম চক্রবর্তী 

বাবা হারালেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। গতকাল ৯ অক্টোবর মারা যান তার পিতা সুব্রত চক্রবর্তী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

অভিনেতার পরিবার জানিয়েছে, অনেক দিন ধরে অসুস্থ ছিলেন সুব্রত চক্রবর্তী। দুর্গাপূজায় বেশি খারাপ হয় শরীর। আস্তে আস্তে অবনতির দিকে গেলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখান থেকে ছুটি মিললে বাড়ি নেওয়া হয় অভিনেতার পিতাকে। 

1794294369_soham-chakraborty-father

তবে দীপাবলির রাতে ফের অবনতি হলে আবার হাসপাতালে নেওয়া হয় সোহমের বাবাকে। তবুও শেষ রক্ষা হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সোহমের পরিবার ও শুভানুধ্যায়ীদের মাঝে।

সোহমের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তার বাবার। ২০২১ সালে ধুমধাম করে বাবার ৭৫ বছরের জন্মদিন পালন করেছিলেন অভিনেতা। সামাজিক মাধ্যমেও ভাগ করে নিয়েছিলেন সে আনন্দঘন মুহূর্ত। সেসব এখন শুধুই স্মৃতি। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর