Dhaka Mail Logo

বিনোদন

লাইভে এসে পারশাকে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের

বিনোদন ডেস্ক

১০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ এএম

অবশেষে নেটিজেনদের ধারণা সত্যি হলো। ব্লগার ও অ্যাক্টিভিস্ট আসাদ নূরকেই বিয়ে করেছেন সংগীত শিল্পী ও অভিনেত্রী পারশা মহজাবিন পূর্ণী। খবরটি নিশ্চিত করেছেন আসাদ নূর নিজেই। 

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় নিজের ইউটিউব চ্যানেলে লাইভে এসে পারশাকে বিয়ের কথা স্বীকার করেন আসাদ নূর। তার ওই ইউটিউব লাইভ পারশা নিজের ফেসবুকেও শেয়ার করেন। 

এর আগে গেল শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে বিয়ের খবর প্রকাশ করেন পারশা। তবে স্বামীর পরিচয় আড়ালে রেখেছিলেন। বিয়ের ছবি প্রকাশ করলেও সেখানে আসাদ নূরের মুখ আবৃত রেখেছিলেন।

যদিও নেটিজেনরা আড়ালে রাখা ব্যক্তিকে আসাদ নূর হিসেবেই ধরে নিয়েছিলেন। প্রমাণ স্বরূপ তারা বিভিন্ন তথ্য উপাত্ত সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। তবে সেই সময় এ নিয়ে মুখে কুলুপ এঁটে রহস্য তৈরির তামাশা করছিলেন পারশা।

আরআর/এফএ