Dhaka Mail Logo

বিনোদন

টাইগারের পর বিশ্নোইয়ের নিশানায় আরেক বলিউড তারকা, এলো হুমকি! 

বিনোদন ডেস্ক

০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম

টাইগার শ্রফের ওপর হামলায় ঘুম হারাম বলিউড তারকাদের। নিজেদের নিরাপত্তা নিয়ে শংকিত তারা। সেই রেশ না কাটতেই ফের গা ছমছমে খবর। জ্যাকিপুত্রের পর লরেন্স বিশ্নোইয়ের নিশানায় আরেক বলি তারকা। এরইমধ্যে এসেছে হুমকি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে অনুযায়ী, এবার আয়ুষ্মান খুরানাকে হুমকির অভিযোগ উঠেছে। কোটির ওপরে রুপি চেয়ে হুমকিদাতা নিজেকে বিশ্নোইয়ের লোক বলে দাবি করেছে। ঘটনাটি আমলে নিয়ে এরইমধ্যে মাঠে নেমেছে ভারতীয় পুলিশ। নিজেদের নথিতে থাকা অভিযুক্তদের সঙ্গে ওই ব্যক্তির কণ্ঠস্বর মিলিয়ে দেখছে তারা।

1791213439_15-ayushman-1-jpg

তবে এ নিয়ে এখনও মুখ খোলেননি আয়ুস্মান। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশও কিছু জানাতে নারাজ। হুমকিদাতার নাম-পরিচয় কিংবা দাবি করা অর্থের পরিমাণ সম্পর্কে মুখ খোলেনি তারা। শুধু বলা হয়েছে, “হুমকিদাতা ব্যক্তির পরিচয় যাচাই করা হচ্ছে।” পাশাপাশি, “লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে ওই ব্যক্তির সত্যিই কোনো যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।”

গতকাল মঙ্গলবার ফোনে হুমকি দেওয়া হয়েছে অভিনেতা তুষার কাপুরকেও। তাঁর কাছে ৫ কোটি রুপি দাবি করে হুমকিদাতা। সে-ও নিজেকে লরেন্স বিশ্নোইঘনিষ্ঠ বলে পরিচয় দিয়েছে। তবে প্রাথমিক তদন্ত শেষে মুম্বাই পুলিশের সন্দেহ, হুমকিদাতা বিশ্নোইঘনিষ্ঠ কেউ নন। 

Tus

গেল ১৮ অক্টোবর গুলি ছোড়া হয় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে। এদিন অল্পের জন্য বেঁচে যান তিনি। তবে আততায়ীর ছোড়া গুলি থেকে রক্ষা পেলেও শরীরের একাধিক স্থানে জখম হয় তার। গুলিবিদ্ধা হয় অভিনেতার গাড়িচালকসহ দুইজন। হামলার পরপর দায় স্বীকার করেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। 

আরআর