মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে বন্দুকধারীদের হামলার পর সালমান খানের বান্দ্রার বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। গুলির ঘটনার থেকে অভিনেতার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছেন।
সংবাদ সংস্থা এএনআই-এর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, টাইগার শ্রফের ওপর হামলার ঘটনার পর সালমানের বাসভবনের বাইরে নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি। এর আগে ২০২৪ সালের এপ্রিলে সালমানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বন্দুকধারীদের গুলিবর্ষণের ঘটনার পর নিরাপত্তার চাঁদরের ঢেকে ফেলেছিল পুলিশ।
ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টাইগার শ্রফের গাড়িতে হামলার পর লরেন্স বিষ্ণোই গ্যাং একটি অডিও বার্তার মাধ্যমে হামলার দায় স্বীকার করেছে। ওই বার্তায় সালমানের সঙ্গে কাজ চালিয়ে যাওয়া বলিউড তারকাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। একইসঙ্গে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে সালমানকে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।
বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সালমানের শত্রুতার সূত্রপাত ১৯৯৮ সালে। ওই বছর রাজস্থানে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময় সালমানের বিরুদ্ধে দুইটি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে। ভারতের রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায় কৃষ্ণসার হরিণকে পূজা করে থাকেন। তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হরিণের প্রাণ রক্ষা করা অত্যন্ত পবিত্র দায়িত্ব। ধর্মীয় অনুভূতিতে আঘাতের জেরে ২০১৮ সালে লরেন্স বিষ্ণোই প্রথম প্রকাশ্যে সালমানকে হত্যার হুমকি দেন।
গত রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে একটি ফুটবল খেলার মাঠ থেকে বের হওয়ার সময় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে অজ্ঞাত হামলাকারীরা। হামলায় টাইগারের বড় ধরনের ক্ষতি না হলেও তাঁর চালকসহ দুইজন আহত হন। এ ঘটনায় একজনকে সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। হামলাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে মুম্বাই পুলিশ।
ইএইচ/




