Dhaka Mail Logo

বিনোদন

মুক্তির আগেই ২০০ কোটি রুপি ঘরে তুলছে রণবীরের ‘রামায়ণ’! 

বিনোদন ডেস্ক

২৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পিএম

দশ দিনের দূরত্বে বলিউড তারকা রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘রামায়ণ’-এর মুক্তি। দর্শকের উন্মাদনার পারদ তুঙ্গে। তা প্রমাণিত অগ্রিম টিকিট বুকিংয়ে। এরইমধ্যে বিক্রি হয়েছে প্রায় ১২ কোটি রুপির টিকিট। যা দেখে বিশ্লেষকদের অনুমান, মুক্তির আগেই ২০০ কোটি ঘরে তোলার সম্ভাবনা রয়েছে রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’-এর।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অগ্রিম টিকিট বিক্রিতে প্রথম দিনই ছবিটি বক্স অফিসে ২ কোটির বেশি ব্যবসা করেছে। বর্তমানে ব্লক বুকিংসহ ভারতীয় বক্স অফিসে ‘রামায়ণ’ মোট ১১ কোটি ৮১ লাখ রুপির ব্যবসা করেছে। এখনও হাতে আছে ১০ দিন। অনুমান করা হচ্ছে, সিনেমাটি মুক্তির আগেই প্রায় ২০০ কোটির ব্যবসা করতে পারে। 

এর আগে ২৩ অক্টোবরের আগের ২৪ ঘণ্টায় মোট টিকিট বিক্রি হয়েছিল ৯২,৭৫৫টি। ২৪ অক্টোবর তা বেড়ে দাঁড়ায় ১.৪৭ লাখে। অন্যদিকে ছবিটির ট্র্যাক করা শোয়ের সংখ্যা ৩,৫৩৩ থেকে বেড়ে হয় ৩,৯৬৪। সব মিলিয়ে শোয়ের সংখ্য বেড়েছে ১২ শতাংশ। ব্লক সিটসহ মোট টিকিট বুকিং বেড়েছে প্রায় ৫৮ শতাংশ। ফলে শো প্রতি গড় টিকিট বিক্রির পরিমাণ ২৬ থেকে বেড়ে হয় ৩৭ শতাংশ। 

পৌরাণিক গল্পে নির্মিত ‘রামায়ণ’। এতে রাম চরিত্রে আছেন রণবীর। সীতারূপে দেখা যাবে সাই পল্লবীকে। লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে। রাবণের ভূমিকায় দক্ষিণী সুপারস্টার যশ। সানি দেওলকে দেখা যাবে হনুমানের চরিত্রে।

আরআর