বিনোদন ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, ১২:০৯ পিএম
পপ তারকা জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা এবং জনপ্রিয় অস্ট্রেলিয়ান মডেল ও সুইমওয়্যার ডিজাইনার সাহারা আর নেই। গত ১৮ অক্টোবর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম টিএমজেকে সাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। গণমাধ্যমকে জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাতে মারা গেছেন। সে সবার ভীষণ প্রিয় ছিল। তবে তার মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি।
পারিবারিক সূত্রে জানা যায়, মাস তিনেক আগে কন্যা সন্তানের মা হয়েছিলে এই মডেল। মা হওয়ার খবর জানিয়ে তিনি লিখেছিলেন, ‘তুমি আমার জীবনের সেরা উপহার। তোমাকে পাওয়ার পর মনে হচ্ছে আমার পৃথিবী পরিপূর্ণ। তুমি আমার পুরো হৃদয়।’
সাহারা গুইলেন-বারি সিন্ড্রোম নামক রোগে আক্রান্ত ছিলেন। একটি সড়ক দুর্ঘটনার পর এই রোগে আক্রান্ত হন তিনি। সেই সময় সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘জীবন সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না। একটা দুর্ঘটনা আমার জীবনকে অনেকটাই বদলে দিয়েছিল। শরীরের এক আংশ অচল হয়ে পড়লে জীবনের সঙ্গে লড়াই করাটা সহজ ছিল না। কিন্তু আমি হার মানিনি। কারণ আপনাদের ভালোবাসা ও আমার ভেতরের জেদ আমাকে বাঁচিয়ে রেখেছিল।’
অস্ট্রেলিয়ার কিংবদন্তি সার্ফার টনি রে-র কন্যা সাহারা। তার বেড়া ওঠা অস্ট্রেলিয়া, ক্যালিফোর্নিয়া এবং হাওয়াইয়ে। মডেলিংয়ের পাশাপাশি তিনি সুইমওয়্যার ব্র্যান্ড ‘সাহারা রে সুইম’ চালু করেছিলেন। ২০১৬ সালে হাওয়াই দ্বীপে তাদের একসঙ্গে অবকাশ যাপনের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবির জেরে সম্পর্কের গুঞ্জন ওঠে। যদিও তাদের সম্পর্ক বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি।
এছাড়া অস্ট্রেলীয় গায়ক কোডি সিম্পসন এবং সংগীতশিল্পী মড সানেরের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছিল।
ইএইচ/