Dhaka Mail Logo

বিনোদন

৩৮ বছরেই না ফেরার দেশে সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পিএম

সংগীতশিল্পী, অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই। সোমবার (১২ অক্টোবর) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে বনানীর বাসায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

খবরটি নিশ্চিত করেছেন, সংগীতশিল্পী ও অভিনেত্রী আনান সিদ্দিকা।

জানা গেছে, এক দশকের বেশি সময় ধরে নানা রোগে ভুগছিলেন তিনি; সঙ্গে শ্বাসকষ্টও ছিল। শারীরিক কষ্টের মধ্যেও মাঝে মাঝে সংগীত চর্চা করতেন।

রুশনাফ ওয়াদুদ ব্লান্ডারওয়্যার ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে পরিচিত ছিলেন। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি তিনি গীতিকার হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন। পরবর্তী সময়ে দ্য অ্যাটেম্পটেড ব্যান্ডের ভোকালিস্ট হিসেবেও কাজ করেছেন। এই ব্যান্ডের ‘এই বিকেলে’ ও ‘ও মৌসুমী’ গানগুলো এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে।

আবরার আতাহারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইফ ইন আদার ওয়ার্ডস’–এ ‘নগণ্য মানুষ’ শিরোনামে গান গেয়েছেন রুশনাফ।

সংগীতের পাশাপাশি অভিনয়েও যুক্ত ছিলেন রুশনাফ। ২০১৯ সালে মুক্তি পাওয়া প্রশংসিত অ্যান্থলজি চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’য় ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

এফএ