বিনোদন ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পিএম
ভারতের মুম্বাইয়ে দেহ ব্যবসায়ীদের খপ্পর এক অভিনেত্রীকে উদ্ধার করছে দেশটির পুলিশ। পুলিশের অভিযোগ বিনোদনঅঙ্গনের নারীদের দিয়ে জোর করে দেহ ব্যবসা করানো হতো। ওই চক্রের এক নারীকেও করা হয়েছে গ্রেফতার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
পুলিশের অভিযোগ গ্রেফতারকৃত নারী তাবাসসুম ও তাঁর এক পুরুষ সহযোগী বিনোদনজগতের বিশেষ করে টেলিভিশন ধারাবাহিক, ওয়েব সিরিজ় ও ফটোশুটে কাজ করা নারীদের জোর করে দেহব্যবসায় বাধ্য করতেন।
পুলিশ জানিয়েছে, এক স্বেচ্ছাসেবী সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী ৮ অক্টোবর মীরা-ভয়ন্দর রোডের একটি হোটেলে ফাঁদ পাতে তারা। এক পুলিশসদস্যকে ক্রেতা সাজিয়ে সেখানে পাঠানো হয়। পরে হোটেলে অভিযান চালিয়ে তবস্সুম ওরফে সোনিয়া উমর কুরৈশী (৩৯) নামের এক নারীকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, নারীদের জোর করে দেহব্যবসায় নামানোর অভিযোগে টাকা নেওয়ার সময় তাঁকে হাতেনাতে ধরা হয়।
তবে তদন্তের স্বার্থে উদ্ধার হওয়া ৩৫ বছর বয়সী ওই অভিনেত্রীর নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। কীভাবে চক্রটির ফাঁদে পা দিলেন তিনি সে খবরও গোপন রাখা হয়েছে। শুধু জানানো হয়েছে ওই অভিনেত্রী হিন্দি টেলিভিশন ধারাবাহিক ও ওয়েব সিরিজ়ে কাজ করেন। তাঁকে মুম্বাইয়ের রেসকিউ ফাউন্ডেশনে নিরাপদে রাখা হয়েছে।
আরআর