বিনোদন ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পিএম
বলিউডে পাপারাজ্জিদের সংস্কৃতি বহু পুরনো। তবে সাম্প্রতি তাদের বাড়বাড়ন্ত নিয়ে বিরক্ত শোবিজ তারকারা। গেল ১৯ সেপ্টেম্বর ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভ্যার’ পর্বে অভিনেত্রীদের অনুমতি ছাড়া আপত্তিকর অ্যাঙ্গেলে ছবি-ভিডিও ধারণ করার প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সালমান খান।
তবে গত শনিবার ‘উইকেন্ড কা ভ্যার’ পর্বে পাপারাজ্জিদের ছবি-ভিডিও ধারণ বিস্ফোরক মন্তব্য করেন সালমান খান। তাঁর দাবি, অনেক সময় তারকারা নিজেরাই পাপারাজ্জিদের ডেকে টাকা দিয়ে পেছন থেকে এমন ভিডিও তৈরি করান! তবে যাঁরা এতে স্বচ্ছন্দ নন, তাঁদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান না জানালে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভাইজান।
বিগ বসের মঞ্চ থেকে সালমান জানান, এর আগেও তিনি সতর্ক করেছিলেন কিন্তু কিছু পাপারাজ্জি বিষয়টিকে মজা হিসেবে নিচ্ছেন। এবং এ ধরনের ছবি তোলার প্রবণতা আরও বাড়িয়ে দিয়েছেন।
তিনি বলেন, ‘কিছু নারী ও পুরুষ সেলিব্রিটি নিজে থেকে পাপারাজ্জিদের ডেকে ছবি তোলান এবং এর জন্য তাঁদের পেমেন্টও করেন। যাঁদের ইচ্ছা, তাঁরা ছবি তুলতেই পারেন তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যাঁদের আপত্তি আছে তাঁদের ক্ষেত্রে যেন সীমা লঙ্ঘন করা না হয়।’
উল্লেখ্য, আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে সালমানের নতুন সিনেমা ‘মনস্টার’।
ইএইচ/