বিনোদন ডেস্ক
০১ অক্টোবর ২০২৬, ১১:১০ এএম
ক্যালিফোর্নিয়ার বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ইসরায়েলি অভিনেতা ও পাইলট গাই কাপুলনিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।
হেস্পেরিয়া বিমানবন্দরের কাছে সংঘটিত দুর্ঘটনায় তাঁর সাথে থাকা ৩২ বছর বয়সী টেলর লাস্কাও প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার কারণ এখনও প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন এবং জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।

অভিনয় শুরুর আগে গাই কাপুলনিক ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর উদ্ধারকারী ইউনিটের কর্মকর্তা ছিলেন। তিনি হাইফার টেকনিয়ন এবং জেরুজালেমের নিসান নাতিভ অ্যাক্টিং স্টুডিওতে পড়াশোনা করেছেন। অভিনয় জীবনে তিনি ‘রুম ৫১৪’, ‘সালসা তেল আবিব’, ‘ওয়াচ ওভার মি’ এবং ‘লেবানন’ সিনেমার মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন।
সাম্প্রতিক বছরগুলোতে তিনি লস অ্যাঞ্জেলেসে বসবাস করছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি বিমান প্রশিক্ষক হিসেবে কাজ করতেন। গাই কাপুলনিকের জন্মস্থান কারমে ইয়োসেফ মোশাবে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।
ইএইচ/